দুই মাসেই বর্তমান টোল ব্যবস্থার অবসান! নতুন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা নীতীন গড়করির
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি একটি বড় ঘোষণা করেছেন। এদিন তিনি জানিয়েছেন, শীঘ্রই বর্তমান টোল ব্যবস্থা বাতিল করে স্যাটেলাইট টোল আদায়ের ব্যবস্থা চালু করা হবে। টোল সংগ্রহ বাড়ানো এবং টোল প্লাজাগুলিতে ভিড় কমাতেই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি বলেছেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বাস্তবায়ন করতে চলেছে। বর্তমানে এটি শুধুমাত্র নির্বাচিত টোল প্লাজাতেই হবে। এর আগে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকার নীতীন গড়করি বলেছেন, বর্তমান টোল ব্যবস্থা বাতিল করা হবে এবং স্যাটেলাইট ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা সুরু করা হবে।

কীভাবে কাজ করতে নতুন ব্যবস্থা
নতুন ব্যবস্থায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং দূরত্ব অনুযায়ী ফি নেওয়া হবে। এক্ষেত্রে দূরত্ব ও অর্থ উভয়ই সাশ্রয় হবে। তিনি বলেন, আগে মুম্বই থেকে পুনে যেতে নয় ঘন্টা সময় লাগত, এখন তা কমে দুই ঘন্টা হয়েছে।
আগেই অবশ্য তথ্য দিয়েছিলেন মন্ত্রী
তবে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি আগেই এব্যাপারে তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটচি ২০২৪-এর মার্চের মধ্যে নতুন সিস্টেম কার্যকর করতে চায়। তিনি জানিয়েছিলেন, বিশ্বব্যাঙ্ককে টোল প্লাজায় প্রসেস স্ট্রিমলাইন এবং অপেক্ষার সময় কমানোর প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেছিলেন Fastag প্রবর্তনের ফলে, টোল প্লাজাগুলিতে গড় অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, ২০১১ থেকে ২০২৩ সালের একই সময়ের তুলনায় চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে জাতীয় মহাসড়ক নির্মাণ ও সম্প্রসারণ কার্যকর প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।












Click it and Unblock the Notifications