Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TATA EV Charging Station: বড় সিদ্ধান্ত! কলকাতাজুড়ে ইভি চার্জিং নেটওয়ার্ক গড়বে টাটা পাওয়ার

TaTa Ev Charging Station: বাংলায় EV চার্জিং নেটওয়ার্ক আরও জোরদার করতে চলেছে টাটা পাওয়ার! আর সেই লক্ষ্যে EV চার্জার বসছে কলকাতা এয়ারপোর্ট এলাকাতেও। ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে একটি চুক্তিও হয়েছে বলে জানা গিয়েছে।

টাটা পাওয়ার গ্রুপের কোম্পানি টাটা পাওয়ার EV চার্জিং সলিউশনস লিমিটেড (TPEVCSL) দেশে ইলেকট্রিক যানবাহন ব্যবহারে আরও উৎসাহ (TaTa Ev Charging Station) দিতে চায়। আর সে বিষয়টিকে মাথায় রেখেই কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে হাত মেলাল টাট পাওয়ার। বিমানবন্দরে এলাকার মধ্যেই তৈরি হবে EV চার্জিং পয়েন্ট।

TaTa Ev Charging Station

সম্প্রতি চারটি EV চার্জারের (DC-CCS2 এবং সিঙ্গল গান GB/T চার্জার) এর উদ্বোধন করা হয়েছে। যত ইলেকট্রিক কার এই মুহূর্তে ভারতের রাস্তায় চলছে সবটাই এই চার্জার থেকে চার্জ দেওয়া সম্ভব। টাটা পাওয়ারের আধিকারিক বীরেন্দ্র গোয়েল জানান, কলকাতা বিমানবন্দর কতৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে।

আর সেই চুক্তি অনুযায়ী চারটি ইভি চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এই শহর এবং তার আশপাশের এলাকায় শক্তিশালী EV চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলার কথাও জানিয়েছেন বীরেন্দ্র গোয়েল। তবে কোথায় কোথায় চার্জিং পয়েন্টগুলিকে তৈরি করা হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে।

তবে কলকাতা জুড়ে ৫০ এরও বেশি পাবলিক এবং সেমি-পাবলিক চার্জিং স্টেশন বসানো হয়েছে। এর ফলে ভারতের সবচেয়ে বড় EV চার্জিং পয়েন্ট অপারেটর হিসাবে টাটা পাওয়ারের স্থান মজবুত হয়েছে। আরও চার্জিং স্টেশন তৈরির লক্ষ্যেই টাটা পাওয়ার কাজ করছে। তবে বিমানবন্দর চত্বরে যে EV চার্জিং পয়েন্ট তৈরি হবে তা যাতে আশেপাশের এলাকার মানুষও ব্যবহার করতে পারেন সে বিষয়টিকেও নজর রাখা হচ্ছে।

শুধু তাই নয়, এই বিষয়ে পর্যাপ্ত পরিকল্পনাও করা হচ্ছে বলে খবর। এক বার্তায় টাটা পাওয়ারের এক কর্তা জানাচ্ছেন, বিমানবন্দর শহরের ব্যস্ততম এলাকাগুলির অন্যতম হওয়ায় এই চার্জারগুলি এমন সব জায়গায় বসানো হবে যাতে সাধারণ মানুষও উপকৃত হন। বলে রাখা প্রয়োজন, টাটা পাওয়ার EV চার্জিং নেটওয়ার্ক তৈরি করতে কাজ চালাচ্ছে।

বাজারের প্রায় ৬০% দখল করে নিয়েছে এই সংস্থা। শুধু তাই নয়, টাটা পাওয়ারের বিস্তৃত দেশজোড়া নেটওয়ার্কে আছে ৫৮,০০০ হোম চার্জার, ৪,৮০০ পাবলিক ও সেমি-পাবলিক চার্জিং পয়েন্ট এবং ৪৩০ বাস চার্জিং স্টেশন যা ছড়িয়ে আছে ৪২০ এরও বেশি শহরে। উল্লেখ্য, সময়ের সঙ্গে বদলে গিয়েছে মানুষের পছন্দ। তবে যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে EV গাড়ির চাহিদা বাড়ছে। এই অবস্থায় টাটার এই উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+