Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত টাকা জমা রয়েছে, তা জানা যায় ঘরে বসেই! রয়েছে সহজ উপায়

Sukanya Samriddhi Yojana: দেশেরে কন্যাদের সোনালি ভবিষ্যতের জন্য সরকারের অন্যতম প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। যে কোনও ভারতীয়ের তাদের দশ বছরের কম বয়সী কন্যা সন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার সুযোগ রয়েছে। ২১ বছরে যা ম্যাচিওর হয়। এই যোজনায় একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে মেয়ের শিক্ষা থেকে বিয়ে, ভাল পরিমাণ টাকা জমা করা যায়। এখানে বর্তমানে সুদের হার ৮.২ শতাংশ। বার্ষিক সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ টাকা বিনিয়োগে আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় পাওয়া যায়।

দেশের কোটি কোটি মানুষ তাঁদের কন্যা সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলেছেন। এই অ্যাকাউন্ট খোলার পরে টাকা জমা দিতে দিতে একটা সময় প্রশ্ন ওঠে, সেখানে ঠিক কত টাকা জমা হয়েছে, সুদে আসলে। এটা জানা যেতে পারে অনলাইনের পাশাপাশি অফলাইনেও।

সুকন্যা সমৃদ্ধিতে কত টাকা জমা রয়েছে, তা জানা যায় ঘরে বসেই

প্রথমে সরকারি ব্যাঙ্ক ও পোস্ট অফিস দিয়ে শুরু হলেও, পরবর্তী সময়ে বেসরকারি ব্যাঙ্কগুলিও গ্রাহকদের সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। কেউ যদি অফলাইনে সুকন্।া সমৃদ্ধির অ্যাকাউন্টে জমা হওয়ার টাকার পরিমাণ জানতে চান, তাহলে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাশবুকের মাধ্যমে তা হতে পারে। এর জন্য সেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের নিকটতম শাখায় যেতে হবে এবং পাশবুক আপডেট করতে হবে। অনলাইনেও ব্যালেন্স চেক করার উপায় রয়েছে।

অনলাইনে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে আইডি-পাসোয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে হোম পেজে যেতে হবে এবং ব্যালেন্স চেক করা যাবে। এই ব্যালেন্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ডেও পাওয়া যাবে। তবে সেখানে শুধু ব্যালেন্স চেক করা যাবে, সেখানে কোনও ধরনের লেনদেনের অনুমতি নেই।

এই স্কিমের অধীনে প্রতি বছর সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করে ২১ বছরে মেয়েকে কোটিপতি করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১৫ বছরের জন্য টাকা জমা করা যেতে পারে। কন্যার বয়স ২১ বছর হলে এই প্রকল্পের ম্যাচিওরিটি হয়। প্রতিবছর ১.৫০ লক্ষ টাকা করে বিনিয়োগ করলে ১৫ বছরে ২২.৫০ লক্ষ টাকার বিনিয়োগে ৪৬.৭৭ লক্ষ টাকা সুদ পাওয়া যায়। বর্তমানে এই সুদের হার ৮.২০ লক্ষ টাকা। এই অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করার সময় ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+