Savings Tips: বিন্দু বিন্দু করে সিন্ধু হয়! কী ভাবে এক কোটি টাকা সাশ্রয় করা যাবে, সাধারণ অঙ্ক একনজরে
Savings Tips: সঞ্চয় বিভিন্ন রকমভাবে করা যেতে পারে। সেই সঞ্চয়ের ভিত্তিতে ভারতীয়রা অনেকটাই এগিয়ে। আমাদের প্রায় সকলেরই কষ্টের সময়ের জন্য অর্থ সঞ্চয় করার ভাল অভ্যাস রয়েছে। আবার অনেক ক্ষেত্রেই মানুষ টাকা সংগ্রেহ করতে পারে না। তবে আর্থিক বোঝাপড়া এবং সঠিক জায়গায় বিনিয়োগ করলে সঞ্চয় এককোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে।
বর্তমান সময়ে এক কোটি টাকা সংগ্রহ করাটা কঠিন কাজ। যদি কেউ মূল টাকা এবং তার ওপরে অর্জিত সুদ সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে সহজেই লক্ষ্য অর্জন করা যেতে পারে। খেয়াল রাখতে হবে মূল টাকা এবং সুদের ওপরে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়।

এই চক্রবৃদ্ধি সুদ ঠিক করে ব্যবহার করলে এক কোটি টাকা আয় করা সম্ভব। যে কোনও পরিকল্পনা গ্রহণের সময় এই দিকে আগে মনোযোগ দিতে হবে।
কেউ যদি প্রতি মাসে ২১ হাজার টাকার এসআইপি করেন, সেখান থেকে ১২ শতাংশ বার্ষিক সুদ নিয়ে আট বছরে প্রায় ৩৩ লক্ষ টাকা হতে পারে। অর্থ বিনিয়োগ করার সময় বিনিয়োগকারীকে চক্রবৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। এই টাকা চক্রবৃদ্ধি হতে শুরু করলে চার বছরে তা ৬৬ লক্ষে পৌঁছে যাবে। আর পরবর্তী তিন বছরে তা এক কোটি টাকায় পৌঁছে যাবে।
মাত্র পনেরো বছরে এক কোটি টাকা সঞ্চয়ের মালিক হওয়ার উপায় রয়েছে। বিনিয়োগকারী যদি এই অর্থ ব্যবহার না করেন এবং তিনি তা আবার বিনিয়োগ করেন, তাহলে ২১ তম বছরে সঞ্চয় ২.২ কোটি টাকায় পৌঁছবে। ২২ তম বছরে পৌঁছনোর সময় থেকে প্রতি বছরে ৩৩ লক্ষ টাকা পেতে শুরু করবেন বিনিয়োগকারী।
বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। বিনিয়োগকারী যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে তিনি প্রথম আটবছরে যে রিটার্ন পেয়েছেন, তা দেখতে পারেন। শেয়ার বাজারে বৃদ্ধির কারণে ইক্যুইটি এবং এসআইপিতে ভাল রিটার্ন পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডের এসআইপি গত পাঁচ বছরে প্রায় ১৫.৩ শতাংশ রিটার্ন দিয়েছে। দীর্ঘমেয়াদি এসআইপিও ভাল ফল দিয়েছে।
কোনও বিনিয়োগকারী যদি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রতি ত্রৈমাসিকে সুদ পেতে থাকবেন। এর থেকেও উপকৃত হওয়া যায়।












Click it and Unblock the Notifications