চন্দা কোছার গেলেন ছুটিতে, সন্দীপ বক্সি-কে ব্যাঙ্কের সিওও নিযুক্ত করলো আইসিআইসিআই
আইসিআইসিআই ব্যাঙ্ক সন্দীপ বক্সি-কে ব্যাঙ্কের সিওও (চিফ অপারেটিং অফিসার) এবং পুরো সময়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করল। তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান সিইও ও এমডি চন্দা কোছার ছুটিতে থাকবেন।
আইসিআইসিআই ব্যাঙ্ক সন্দীপ বক্সি-কে ব্যাঙ্কের সিওও (চিফ অপারেটিং অফিসার) এবং পুরো সময়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করল। তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান সিইও ও এমডি চন্দা কোছার ছুটিতে থাকবেন। সিইও হিসাবে বক্সিকে পাঁচ বছরের মেয়াদে নিয়োগ করা হল। তবে তাঁর নিয়োগ নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষ।

আগামী ১৯ শে জুন, ২০১৮ তারিখে সন্দীপ বক্সি সিওও হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে তখনও যদি নিয়ন্ত্রক ও অন্যান্য অনুমোদন না এসে থাকে, তবে সেইসব অনুমোদন যেদিন আসবে সেদিন থেকে নিযুক্ত হবেন তিনি বলে জানানো হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে। ব্যাঙ্কের যাবতীয় ব্যবসা এবং কর্পোরেট সেন্টারগুলির কাজ পরিচালনার দায়িত্ব থাকবে তাঁর উপর।
গত ৩০ মে তারিখেই গভর্নেন্স এবং কর্পোরেট স্ট্যান্ডার্ডের সর্বোচ্চ স্তরের সঙ্গে সঙ্গতি রেখে চন্দা কোছার ঘোষণা করেছিলেন তাঁর বিরুদ্ধে চলা তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাঙ্কের পরিচালন বোর্ড তাঁর সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে তারা এও জানিয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও হিসেবে তার ভূমিকা অব্যাহত থাকবে। তিনি যতদিন ছুটিতে থাকবেন ততদিন সিওও বোর্ডের কাছেই রিপোর্ট করবেন।
সন্দীপ বক্সি বর্তমানে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও। এর আগে তিনি ছিল আইসিআইসিআই ব্যাঙ্কের ডেপুটি এমডি ছিলেন। এছাড়াও বক্সির আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা এমডি এবং সিইও দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও আছে।
সোমবার, বম্বে স্টক এক্সচেঞ্জ আইসিআইসিআইকে জানিয়েছিল মিডিয়ার খবর বলছে, ব্যাঙ্ক তার শীর্ষ পর্যায়ে রদবদলের কথা ভাবছে। এনিয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছিল। তার জবাবেই একটি বিএসই দাখিল করে এই বদলের কথা জানায় আইসিআইসিআই ব্যাঙ্ক। এদিন বাজার বন্ধের সময় আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের মূল্য ছিল ২৯২.৫০ টাকা। যা আগের দিনের থেকে ৩.৬১ শতাংশ বেশি।
ভিডিওকন গোষ্ঠীকে ঋণ দিতে গিয়ে চন্দা কোছার দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে কানাঘুষো অভিযোগ রটেছিল অনেকদিন ধরেই। ২০১৬ সালে আইসিআইসিআই ব্যাঙ্কের এক বিনিয়োগকারী অরবিন্দ গুপ্ত এব্যাপারটি নিয়ে নির্দিষ্ট অভিযোগ করেন। তিনি বলেন, ২০১২ সালে ভিডিওকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকা লোন দেওয়ার সময় স্বার্থের সংঘাতে জড়িয়েছেন চন্দা। ভিডিওকন গোষ্ঠীর চেয়ারম্যান বেনুগোপাল ধুত, চন্দা কোছারের স্বামী, দীপক কোছারের সঙ্গে মিলিত ভাবে ২০১০ সালে নিউপাওয়ার রিনিউএবেল্স সংস্থা গঠন করেছিলেন। তাতে বেনুগোপাল ৬৪ কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু, অভিযোগ ২০১২ তে আইসিআইসিআই-এর ঋণ পাওয়ার ছ'মাসের মধ্যে তিনি মাত্র ৬ লক্ষ টাকার বিনিময়ে নিউপাওয়ার রিনিউএবেল্স-এর প্রোপ্রিয়েটরশিপ দিয়ে দেন দীপক কোছারের একটি ট্রাস্টকে। এই নিয়েই স্বার্থের সংঘাতের অভিযোগ দানা বাধে।
এই নিয়ে সিকিওরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি, আইসিআইসিআই ব্যাঙ্ক ও চন্দা কোছারকে একটি নোটিশ পাঠিয়েছিল। তাদের অভিযোগ ছিল, লিস্টিং অবলিগেশন অ্যান্ড ডিসক্লোজার রিকয়্যারমেন্টস বা এলওডিআর লঙ্ঘন করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং পর্যাপ্ত তথ্যও প্রকাশ করেনি। আগে থেকেই কর্পোরেট গভর্ন্যান্স এবং ডিসক্লোজার ল্যাপস নিয়ে ব্যাঙ্কটির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল সেবি।
তবে ব্যাঙ্কের চেয়ারম্যান এম কে শর্মা বরাবর এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। গত মার্চে তিনি বলেছিলেন, নিউপাওয়ার রিনিউএবেল্স-এর বিনিয়োগকারী ছিলেন বেনুগোপাল ধুত, কিন্তু ভিডিওকন গোষ্ঠীর কোনও বিনিয়োগ ছিল না সংস্থাটিতে। তাই এক্ষেত্রে স্বার্থের সংঘাতের অভিযোগ সঠিক নয়। কিন্তু তাতে সেবির তদন্ত বন্ধ হয়নি। এরপর একরকম বাধ্য হয়েই তদন্ত প্রক্রিয়া শুরু করার কথা বলে ব্যাঙ্ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications