Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sales Growth: হঠাৎ বিক্রি বেড়ে গেল Maruti WagonR-এর! বছর শেষে সবাই কিনতে ছুটছেন, জানেন কেন

Maruti Wagon R sales growth: দীর্ঘ ভারতের গাড়ির বাজারে রাজ করছে Maruti Suzuki WagonR! মধ্যবিত্ত যারা ছোট একটা গাড়ির স্বপ্ন দেখেন তাদের কাছে খুব জনপ্রিয় এটি। প্রিমিয়াম এসইউভি গাড়ির চাহিদা যখন বাজারে তুঙ্গে সেই সময়েও নিজের বাজার ধরে রেখেছে WagonR! প্রত্যেকমাসেই একেবারে দারুণ বিক্রি হয়। থাকে টপ সেলিং কারের তালিকায়।

তাৎপর্যপূর্ণ ভাবে চলতি আর্থিক বছরে Wagon-R-এর অটোম্যাটিক ভেরিয়েন্টের চাহিদা (Maruti Wagon R sales growth) দ্রুত বেড়েছে। Maruti Suzuki WagonR 1.0L এবং 1.2L লিটার পেট্রোল ইঞ্জিনে পাওয়া যায়। একটি ম্যানুয়াল অন্যটি অটোম্যাটিক!

Maruti Wagon R sales growth

সংস্থার দাবি, গত আর্থিক বছরের তুলনায় এই বছর এই দুই-প্যাডেল ভেরিয়েন্টের চাহিদা একধাক্কায় ২০ শতাংশ বেড়েছে। 1.0L এবং 1.2L লিটার পেট্রোল ইঞ্জিন ভেরিয়েন্টেই বেড়েছে বিক্রি। তবে কিছুটা এগিয়ে আছে 1.0L ভেরিয়েন্ট।

Maruti Wagon R sales growth: অটোম্যাটিক ভেরিয়েন্টের চাহিদা কেন বাড়ছে?

Maruti Suzuki মোতাবেক, অটোম্যাটিক ম্যানুয়াল ট্রান্সমিশন (AMT), যা কিনা অটো গিয়ার শিফট (AGS) বলা হয় সেই গাড়ির চাহিদা (Maruti Wagon R sales growth) বাড়ছে। মেট্রো শহরে বিপুল ট্র্যাফিক এবং এই গাড়ির সেগমেন্টে WagonR এর দাম তুলনামূলক সস্তা। আর সেটাই মূলত গাড়ির বিক্রি বাড়াতে সাহায্য করছে। ক্রেতাদের কাছে Maruti Suzuki WagonR ভ্যালু ফর মানি বলে দাবি।

এর 1.0- লিটার VXi ভেরিয়েন্টে ম্যানুয়াল এবং অটোম্যাটিক অপশন আছে। আর এই দুই ভেরিয়েন্টের মধ্যে পার্থক্য মাত্র ৪৫ হাজার টাকার। ফলে গ্রাহকদের বাজেটের মধ্যেই এই গাড়ি। অন্যদিকে 1.2- লিটার ইঞ্জিনে AMT শুধুমাত্র ZXi এবং ZXi+ ভেরিয়েন্টে আছে। যেখানে 1.0- লিটারে এই অপশন শূধুমাত্র VXi ভেরিয়েণ্টের মধ্যে সীমাবদ্ধ। ডেলি ইউজের জণ্য সেরা Maruti Suzuki WagonR।

Maruti Wagon R sales growth: এক নজরে ইঞ্জিন

Maruti WagonR এ 1.0- লিটার এবং 1.2- লিটারের K- সিরিজ পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। একই সঙ্গে 1.0- লিটার পেট্রোল মোটরের সঙ্গে CNG ভেরিয়েন্ট (Maruti Wagon R sales growth) দেওয়া আছে। ইঞ্জিন পাঁচ স্পিড ম্যানুয়াল এবং AMT অপশনেও আছে। CNG ভেরিয়েন্টে শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। রাইডারদের সুরক্ষার জন্য গাড়িতে এয়ার ব্যাগ, EBD এর সঙ্গে ABS, ESC এবং হিল হোল্ডের মতো ফিচার দেওয়া আছে Maruti Wagon এ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+