টাকার দামে রেকর্ড পতন! ৩৯ পয়সা কমে ডলার পিছু মূল্য ৮২.৭২ টাকা
টাকার দামে রেকর্ড পতন। সোমবার নিয়ে টানা কমল টাকার দাম। শুক্রবারের জন্য প্রথমবারের জন্য টাকার দাম ৮২ টাকার গণ্ডী পেরিয়ে যায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যারেল পিছু ১০০ ডলারে পৌঁছে যাওয়া এবং আমেরিকায় চাকরির
টাকার দামে রেকর্ড পতন। সোমবার নিয়ে টানা কমল টাকার দাম। শুক্রবারের জন্য প্রথমবারের জন্য টাকার দাম ৮২ টাকার গণ্ডী পেরিয়ে যায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যারেল পিছু ১০০ ডলারে পৌঁছে যাওয়া এবং আমেরিকায় চাকরির ডেটায় আক্রমণাত্মক হার বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।

শুক্রবার ডলার পিছু টাকার দাম ৮২.৩৩ ছিল। এদিন সকালে বাজার খোলার সময় তা ৮২.৭২-তে পৌঁছে যায়। পরে তা বেড়ে প্রথমে ৮২.৬৯ এবং আরও পরে ৮২.৬৭ -এর গিয়ে দাঁড়ায়। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক টাকার দাম ঠিক রাখতে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার থেকে তার বিক্রি চালিয়ে যাওয়ার পরেও টাকার গামে পতন এবং সোমবার তা সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে আরবিআই বিদেশি মুদ্রার রিজার্ভ ভাণ্ডার থেকে প্রায় ১০০ বিলিয়ন ব্যয় করার পরেও টাকার দামের পতন আটকানো যায়নি।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ডলারের চাহিদা বৃদ্ধিকে টাকার দামের পতনের অন্যতম কারণ বলে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আমেরিকায় সুদের হার বৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে টাকায় দ্বিগুণ ধাক্কা লেগেছে।
বিশেষজ্ঞরা বলছেন আগামী মাসে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। ফলে সেই সময় তার প্রভাবও দেশের অর্থনীতির ওপরে পড়তে চলেছে বলেই আশঙ্কাপ্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications