Indian Rupee Fall: টাকার দামের পতনে ইতিহাসে রেকর্ড, আমেরিকার কোন সিদ্ধান্তে বাড়ছে ডলারের চাহিদা?
Indian Rupee Fall: ডলারের সাপেক্ষে ব্যাপক পতন টাকার দামে। বেনজিরভাবে কমে গেল ভারতীয় মুদ্রার দাম। বৃহস্পতিবার এক ডলারে (US dollar) টাকার মূল্য এসে ঠেকেছে ৮৫-তে। মর্নিং ট্রেডিংয়ে (Morning Trading) যা ছিল ৮৫.০৭। অর্থাৎ, বৃহস্পতিবার আরও ১২ পয়সা (Currency depreciation) দুর্বল হয়ে পড়েছে ভারতীয় মুদ্রা। যা টাকার দামের ইতিহাসে নজিরবিহীন।
কারেন্সি এক্সচেঞ্জে ১২ পয়সা কমে গিয়েছে টাকার দাম। এই প্রথমবার ডলারের তুলনায় ৮৫ টাকার নিচে নেমেছে টাকার দাম। জানা গিয়েছে, মার্কিন ফেডারেল রিজার্ভ (US Federal Reserve) তথা আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার ঘোষণার পরই ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। সেকারণেই ভারতীয় টাকার দাম তলানিতে পোঁছেছে।

গত ২ মাস আগেই টাকার দামে ব্যাপক পতন (rupee's fall) দেখা গিয়েছিল। গত ১১ অক্টোবর ডলারের সাপেক্ষে টাকার দাম ৮৪-র নিচে নেমে গিয়েছিল। বুধবারই ৩ পয়সা কমে গিয়েছিল টাকার দর।
রেকর্ড তলানিতে পৌঁছে ৮৪.৯৪ টাকায় দর চলে গিয়েছিল বলে জানায় ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ওরফে সিসিআইএল (CCIL)। তার আগে মঙ্গলবার ৮৪.৯০ টাকায় বন্ধ হয়েছিল কারেন্সি এক্সচেঞ্জের বাজার।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বুধবার রাতে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী ১ বা ২ বছরে ২ শতাংশ মুদ্রাস্ফীতির হারের পূর্বাভাসও জানিয়েছে ফেডারেল রিজার্ভ। যার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগুলি আরও লাভের মুখ দেখতে পারবে বলে সম্ভাবনা রয়েছে। সেকারণেই বেড়ে গিয়েছে ডলারের চাহিদাও।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগামী কয়েক বছরে সুদের হার আরও কমানোর পূর্বাভাস দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। ২০২৫ সালে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হতে পারে। ২০২৬ সালে আরও ৫০ বেসিস পয়েন্ট কমানো হতে পারে বলে পূর্বাভাস। গত ২ বছরে তাই সর্বোচ্চ হয়েছে ডলারের চাহিদা। সেক্ষেত্রে আরও চাঙ্গা হবে আমেরিকার শেয়ার বাজার।
এদিকে বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজারেও ধস নেমেছে। বৃহস্পতিবার সেনসেক্স ও নিফটিতে ব্যাপক পতন দেখা গিয়েছে। দেশীয় বাজারে ১.১৪ শতাংশ নিচে ছিল সেনসেক্স। ৯১০.৯৫ পয়েন্ট কমে সেনসেক্স লেনদেন করছে ৭৯,২৭১.২৫-এর স্তরে।
১.১৬ শতাংশ অর্থাৎ ২৮১.১৫ পয়েন্ট কমে নিফটি (Nifty) দাঁড়িয়েছে ২৩,৯১৭.১০ পয়েন্টের স্তরে। ভারচীয় মূলধনের বাজার থেকে ১৩১৬.৮১ কোটি টাকা নিয়ে মুখ ফিরিয়েছে বিদেশি লগ্নিকারীরাও (Foreign Institutional Investors)।
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা












Click it and Unblock the Notifications