Ppf Scheme: আশায় বাঁচে চাষা! পিপিএফ-এ বড় ধাক্কা সাধারণ মানুষের
বাংলায় প্রবাদ আছে আশায় বাঁচে চাষা। সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন। কোন কোনও ক্ষেত্রে একটু বেশি সুদের আশাও থাকে। তবে যখন সেই আশা পূরণ হয় না, সেই সময় ধাক্কা খাওয়ার মতোই মনে হয়। তেমনই একটি প্রকল্প হল পিপিএফ (PPF Scheme)।
সাধারণ মানুষের কাছে বিনিয়োগে বিকল্প রাস্তা হল পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Ppf Scheme)। দীর্ঘ মেয়াদি বিনিয়োগের ভাল সঞ্চয় করা যায়। ভাল রিটার্নও পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে অন্য স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানো হলেও, পিপিএফের ক্ষেত্রে তার কোনও পরিবর্তন করা হয়নি।

সাধারণ মানুষের আশা ছিল অনেক দিন পিপিএফের (Ppf Scheme) সুদের হারে কোনও পরিবর্তন হয় না। সময়ের নিরিখে তার পরিবর্তন নিয়ে আশাবাদী ছিলেন গ্রাহকরা। সেখানেই আশাভঙ্গ। আপাতত সুদের হার গত কয়েকটি ত্রৈমাসিকে যা ছিল এখন তাই অর্থাৎ ৭.১ শতাংশই আছে।
পিপিএফ হল ভারতে সব থেকে পছন্দের বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে একটি। সাম্প্রতিক সময়ে পিপিএফে (Ppf Scheme) সুদের হার জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে অপরিবর্তিত রাখা হয়েছে। ৩০ জুন অর্থমন্ত্রকের তরফে এব্যাপারে ঘোষণা করা হয়েছে।

রিটার্ন, বিনিয়োগের ওপরে কর ছাড় এবং ট্যাক্স ফ্রি রিটার্নের কারণে এই প্রকল্প অনেকের কাছেই জনপ্রিয়। পিপিএফে (Ppf Scheme) বিনিয়োগ আয়কর আইনের ৮০ সি ধারায় কর মুক্ত। এক্ষেত্রে আয়ের ওপরেও কর ছাড় পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্টে প্রতি বছরে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications