Pension Scheme for Unmarried: রাজ্যে এবার অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Pension Scheme for Unmarried: কর্নাটকে জনকল্যাণমূলক প্রকল্পের ধাক্কায় গিয়েছে বিজেপির সরকার। কংগ্রেসের ইস্তেহারে পাঁচটি জনকল্যাণমূলক প্রকল্পের কথা বলা হয়েছিল। ইতিমধ্যেই তিনটি কার্য করা হয়েছে, বাকি আছে দুটি। সেই জনকল্যাণমূলক প্রকল্পেই এবার ভর করতে চলেছে হরিয়ানার বিজেপি নেতৃত্বাধীন সরকার।

মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছেন, তাঁর সরকার রাজ্য্রে ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতদের একটি পেনশন প্রকল্প চালু (Pension Scheme for Unmarried) করার কথা বিবেচনা করছে। হরিয়ানার কারনালের জন সংবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ৬০ বছর বয়সী অবিবাহিত ব্যক্তিদের পেনশন সংক্রান্ত অভিযোগ শোনেন।

image of money

সেই সময়ই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার অবিবাহিতদের জন্য শীঘ্রই পেনশন প্রকল্প (Pension Scheme for Unmarried) চালুর পরিকল্পনা করেছে। সরকার একমাসের মধ্যে এই প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হরিয়ানা সরকারের প্রস্তাবিত প্রকল্প (Pension Scheme for Unmarried) থেকে প্রায় ২ লক্ষ লোক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তবে সরকারি তরফে সুবিধাপ্রাপ্তদের সংখ্যা এখনও জানানো হয়নি। হরিয়ানা সরকার ইতিমধ্যেই রাজ্যে প্রবীণ নাগরিক, বিধবা, ভিন্নভাবে সক্ষম, বামন এবং ট্রান্সজেন্ডারদের পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে কিংবা পেনশন দিচ্ছে।

image of money

জন সংবাদ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী খট্টর প্রবীণদের পেনশন ২৫০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। এই বৃদ্ধির ফলে প্রবীণরা এখন মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন। অবিবাহিতদের জন্য সম্ভাব্য পেনশন প্রকল্পে পেনশনের পরিমাণ প্রবীণদের পেনশন স্কিমের মতোই হতে পারে। তবে সেই অঙ্কও নিশ্চিত করে জানাতে পারেননি সরকারি আধিকারিকরা।

image of money

অবিবাহিতদের পেনশন প্রকল্পকে (Pension Scheme for Unmarried) ২০২৪-এর রাজ্য বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করেই দেখা হচ্ছে বিজেপি শাসিত হরিয়ানায়। পাশাপাশি এই প্রকল্পকে হরিয়ানার দুর্বল লিঙ্গ অনুপাতের উন্নতির প্রচেষ্টা বলেও মনে করা হচ্ছে। হরিয়ানায় ১ হাজার পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯১৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+