ওলা সিইও-র সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের আহ্বান! স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে, সতর্ক করলেন চিকিৎসকরা
ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শকে সম্প্রতি সমর্থন করেছেন ওলার সিইও ভাবিশ আগরওয়াল। । এর পরেই একজন নাম করা নিউরোলজিস্ট বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এর ফলে বেশ কয়েকটি গুরুতর রোগ দেখা দিতে পারে। এখানেই শেষ নয়, অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
প্রসঙ্গত, নারায়ণ মূর্তি ২০২৩-এ বলেছিলেন, ভারত যদি উন্নত অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, তাহলে তরুণদের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করা উচিত। সম্প্রতি সেই কথাকেই সমর্থন করে ওলার সিইও ভাবিশ আগরওয়াল বলেছেন, তিনি সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার পরামর্শকে পুরোপুরি সমর্থন করেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদের ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক সুধীর কুমার বলেছেন, দীর্ঘ সময় ধরে কাজ করলে একাধিক গুরুতর রোগ দেখা দিতে পারে। বিষয়টি অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বেশ কয়েকটি গবেষণার কথা উল্লেখ করে ওই চিকিৎসক বলেছেন, প্রতি সপ্তাহে ৩৫-৪০ ঘণ্টার তুলনায় ৫৫ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করলে স্ট্রোকের ঝুঁকি ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। ইস্কেমিক হার্ট ডিজিজে মৃত্যু হওয়ার ঝুঁকি বাড়ে ১৭ শতাংশ। তিনি আরও জানিয়েছেন, সপ্তাহে ৫৫ ঘন্টার বেশি কাজ করার ফলে প্রতিবছর আটলক্ষের বেশি মানুষের মৃত্যু হয়।
বেশি কাজ করা প্রসঙ্গে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, বিষয়টি অতিরিক্ত ওজনের পরিস্থিতি তৈরি করতে পারে, ডায়াবিটিসের আগের পর্যায়ে নিয়ে যেতে পারে এমন কী টাইপ টু ডায়াবিটিসের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
যাঁরা সপ্তাহে বেশি কাজ করেন, তাঁদের মধ্যে ৪০ ঘন্টা কাজ করাদের তুলনায় মাঝারি থেকে গুরুতর বিষণ্ণতার লক্ষণগুলি বেশি দেখা দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা আরও বলছেন, সিইওরা তাঁদের কোম্পানির লাভ এবং উন্নতির জন্য কর্মীদের বেশি কাজের দিকে ঝুঁকছেন বলেও মন্তব্য করেছেন চিকিৎসকরা। চিকিৎসরা বলছেন, এইভাবে কাজ করার ফলে কর্মীরা অসুস্থ হয়ে পড়েন, আর তাঁদেরকে সরিয়ে দেয় সেই কোম্পানি।
চিকিৎসকদের পরামর্শ
চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতি কোনও কর্মীকে সেই সংস্থা বেছে নিতে হবে, যেখানে সেই কোম্পানি কর্মীদের প্রতি যত্নশীল হবে এবং কাজের সময়ের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সুপারিশ করবে। যা কাজ ও জীবনযাপনের ভারসাম্য নিশ্চিত করে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications