NPS Withdrawal Rule: এনপিএস থেকে টাকা তোলার নতুন নিয়ম চালু! যা জেনে রাখা প্রয়োজন

সাম্প্রতিক বছরগুলিতে ন্যাশনাল পেনশন স্কিম (NPS) বা জাতীয় পেনশন প্রকল্প জনপ্রিয়তা অর্জন করেছে। এনপিএসের মাধ্যমে যে কোনও ভারতীয় অবসর গ্রহণের জন্য টাকা জমা করতে পারেন। যা বৃদ্ধ বয়সে ব্যবহারের জন্য তহবিল তৈরি করতে পারে। সরকারি, বেসরকারি এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এনপিএসে (NPS Withdrawal Rule) অংশ নিতে পারেন।

পুরনো পেনশন স্কিমের অধীনে গ্রাহকদের মাসিক পেনশনের বন্দোবস্ত ছিল। সাধারণভাবে যা অবসর গ্রহণের আগের শেষ বেতনের অর্ধেক ছিল। এক্ষেত্রে এনপিএস গ্রাহকদের লাভজনক বিকল্প অফার করে থাকে। এই এনপিএস পরিচালনা করে থাকে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি।

NPS Withdrawal Rule

এনপিএস স্কিমকে (NPS Withdrawal Rule) কর ছাড়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। এনপিএস-এ টিয়ার ওয়ান ও টু দুটি স্কিম রয়েছে। এনপিএস ওয়ানে গ্রাহক অবসর নেওয়ার পরে তহবিলের ৬০ শতাংশ টাকা তুলতে পারেন। অন্যদিকে টিয়ার টু অ্যাকাউন্টটি মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টের মতো।

এনপিএস (NPS Withdrawal Rule) থেকে টাকা তুলতে গেলে কিংবা অ্যানুইটি বাছাই করা একটি কঠিন প্রক্রিয়া ছিল। এছাড়া অ্যানুইটি সার্ভিস প্রোভাইডাররা যে সময় নিতেন তাতে অনেকেই বাধার সম্মুখীন হতেন। প্রক্রিয়াটি সহজ করতে নতুন নিয়ন চালু করা হয়েছে। ১ এপ্রিল থেকে যা কার্যকর হয়েছে।

NPS Withdrawal Rule

নতুন নিয়মের অধীনে এনপিএস (NPS Withdrawal Rule) থেকে টাকা তোলা এবং অ্যানুইটি কেনার জন্য একটি সাধারণ ফর্ম পূরণ করতে হবে। কেওয়াইসি নথিও আপলোড করতে হবে। নতুন নিয়মে গ্রাহকরা তাদের নোডাল অফিসারের মাধ্যমে আংশিক টাকা তুলতে পারবেন। এনপিএস থেকে টাকা তোলার সময়সীমা টি ফএার থেকে কমিয়ে টি টু করা হয়েছে। অর্থাৎ চারদিনের পরিবর্তে দুদিন সময় লাগবে।

NPS Withdrawal Rule

যেসব নথি আপলোড করতে হবে তার মধ্যে রয়েছে সাধারণ এনসিএস থেকে টাকা তোলার ফর্ম, পরিচয় ও ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে। এরসঙ্গে প্রাণ কার্ডের কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণও দিতে হবে।

এনপিএস থেকে টাকা তুলতে গেলে ( NPS Withdrawal Rule) প্রথমে গ্রাহককে সিআরএ সিস্টেমে লগ ইন করতে হবে। তারপরে টাকা তোলার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রক্রিয়াটি শেষ হলে মোবাইলে ওটিপি আসবে। এই প্রক্রিয়ায় গ্রাহককে সিআরএ-তে একটি বৈধ ফোন এবং ইমেল নথিভুক্ত করতে হবে।

NPS Withdrawal Rule

সেখানে ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ঠিকানা এবং নমিনি সম্পর্কে তথ্য দিতে হবে। তবে এনপিএস পোর্টাল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তথ্য নিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। ফলে গ্রাহকের সেই অর্থে সময় নষ্ট হবে না।

গ্রাহককে টাকা তোলা এবং অ্যানুইটির মধ্যে শতাংশ নির্ধারণ করে দিতে হবে। তবে কিছু মানদণ্ড রয়েছে। জমা হওয়া টাকার পরিমাণ ৫ লক্ষ কিংবা তার কম হলে গ্রাহক ম্যাচুরিটিতে সব টাকা তুলে নিতে পারবেন এনপিএসের নতুন টাকা তোলার নিয়মে (NPS Withdrawal Rule)।

এর পরবর্তী সময়ে সিআরএ-তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে। শেষে ওটিপির মাধ্যমে প্রক্রিয়াটির অনুমোদন দিতে হবে। বিকল্প প্রক্রিয়ায় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাওয়া যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+