New Royal Enfield Bullet 350: বাইকেই হবে চার্জ, রয়েছে 3D ব্যাজ! তাও আবার এই দামে

New Royal Enfield Bullet 350: দীর্ঘদিন ধরে থাকা অপেক্ষার শেষ! প্রকাশ্যে আসল রয়্যাল এনফিল্ডের বুলেট- 350 এর নতুন জেনারেশনের মডেল। বাইকপ্রেমীদের কাছে এই বাইক নিয়ে কম উচ্ছ্বাস ছিল না।

আর তা সামনে আসতেই একেবারে হৈচৈ পড়ে গিয়েছে। তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই বাইক (New Royal Enfield Bullet 350)। একটি বেস মিলিট্রি, মিড-স্পেক স্ট্যান্ডার্ড এবং টপ-স্পেক ব্ল্যাক গোল্ডে মিলবে New gen Royal Enfield Bullet 350। আর দাম? একেবারে চমকে যাবেন শুনলে।

New Royal Enfield Bullet 350

  • New Royal Enfield Bullet 350: ডিজাইন

প্রথমেই আসি বাইকের ডিজাইনের দিকে! প্রথমদিন থেকে এই বাইক প্রতি বাইকার্সদের বেশ নজর ছিল। তবে বাইক প্রস্তুতকারী সংস্থা বাইকটির ডিজাইন ছিমছামই রেখেছে। আর সেটাই Royal Enfield Bullet 350 এর ইউএসপি বলছে রয়্যাল এনফিল্ড লার্ভাসরা। তবে কিছু ক্ষেত্রে বদল আনা হয়েছে।

যেমন বাইকের ফ্রন্ট ফেডারটি কিছু লম্বা করা হয়েছে। স্কয়ারড-অফ রিয়ার ফেডারটিকে কিছুটা ছোট করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্রে বদল আনা হয়েছে। তবে তা খুবই সামান্য। সাইড বক্স এবং ক্লাসিক রিবোর্ন মডেলের (Classic Reborn) মতো নতুন হেডল্যাম্প এবং টেলল্যাম্প ব্যবহার করা হয়েছে।

  • New Royal Enfield Bullet 350: তামা-সোনার রঙের 3D ব্যাজ

অন্যদিকে পুরনো জেনারেশনের বুলেটের মতো নতুন জেনারেশনের বুলেটের আকারে বেশ বদল করা হয়েছে। নতুন বুলেটে ম্যাট এবং গ্লাস কালো ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। আর তাতে একেবারে তামা এবং সোনার রঙের 3D ব্যাজ ব্যবহার করা হয়েছে। ক্রাউন ইনসিগনিয়া এবং তামার পিনস্ট্রিপিংয়ের ব্যবহার করা হয়েছে নতুন জেনারেশনের এই বাইকে। peashooter exhaust muffler আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

New Royal Enfield Bullet 350

  • New Royal Enfield Bullet 350: চাকা অনেক মোটা

Royal Enfield Bullet 350 একেবারে লেটেস্ট জেনারেশনের বাইক বলছে সংস্থা। ক্লাসিক রিবোর্ন (Classic Reborn), মিটিওর (Meteor) এবং হান্টারের (Hunter) মতো অন্যান্য 350cc মডেলের মতোই একটি প্লাটফর্মের উপর তৈরি নয়া এই বাইকটি। রয়েছে twin rear shock absorbers এবং টুইট ডাউনটিউব ফ্রেম টেলিস্কোপিক ফোর্বস। বাইক ১৯ ইঞ্চ ফ্রন্ট এবং ১৮ ইঞ্চের রিয়ার ওয়ার-স্পোক হুইলসে ছুটবে এই বাইক। পুরানো টায়ারের তুলনায় অনেক মোটা লেটেস্ট জেনারেশনের বাইকটির চাকা।

  • New Royal Enfield Bullet 350: আধুনিক ব্রেকিং সিস্টেম

মিড এবং টপ ভ্যারিয়েন্টে আরও ভালো রাখা হয়েছে ব্রেকিং সিস্টেম। থাকছে ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে 300 মিমি ফ্রন্ট এবং ২৭০ মিমি রিয়র ডিস্ক। বেস ভেরিয়েন্টে সিঙ্গেল-চ্যানেল ABS সহ পিছনে একটি ড্রাম ব্রেক রয়েছে। নতুন বুলেটে সিঙ্গল সিলিন্ডার, এয়ার-ওয়েল কুল্ড টেকনিকের উপর 349cc এর ইঞ্জিন রয়েছে। যা ফাইড স্পিড গিয়রবক্সের সঙ্গে 20.2 bhp পাওয়ার এবং 27 Nm পিক টর্ক জেনারেট করতে পারে।

  • New Royal Enfield Bullet 350: USB চার্জিং পোর্ট

এছাড়াও New gen Royal Enfield Bullet 350 মডেলটিতে USB চার্জিং পোর্ট রয়েছে। এমনকি অ্যানালগ স্পিডোমিটার সহ নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়াও ওডোমিটার, ফুয়েল গেজ সহ থাকছে আরও আধুনিক ব্যবস্থা। যা দীর্ঘ পথে বাইক চালানোর মজাটাই বদলে দেবে। এই বাইকের দাম 1,73,562 টাকা থেকে শুরু হচ্ছে। তিনটি ভেরিয়েন্টের বাইক এনেছে সংস্থা। সেই মতো দাম আরও বাড়বে।\

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+