ফের কি ইনফোসিসে 'কামব্যাক' করছেন নন্দন নিলেকানি

ফের একবার ইনফোসিসে কামব্যাক করতে চলেছেন নন্দন নিলেকানি?

ফের একবার ইনফোসিসে কামব্যাক করতে চলেছেন নন্দন নিলেকানি? বিশাল সিক্কার পদত্যাগের পর ইনফোসিসে অচলাবস্থা ও অস্থিরতা তৈরি হয়েছে। সেই অবস্থা নিলেকানি ফেরত এলে কাটিয়ে ওঠা সম্ভব বলেই মনে করা হচ্ছে। কয়েকদিন আগেই বিশাল সিক্কা সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়িয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নিলেকানির ইনফোসিসে কী দায়িত্ব হবে তা পরিষ্কার হয়ে যাবে।

ফের ইনফোসিসে 'কামব্যাক' করছেন নন্দন নিলেকানি

এদিন বুধবার সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির বৈঠক করার কথা ছিল। তবে শরীর অসুস্থ বলে তিনি দিন পিছিয়ে দিয়েছেন। আগামী ২৯ অগাস্ট সেই বৈঠক ডাকা হয়েছে। ততদিনে অবশ্য স্পষ্ট হয়ে যাবে নিলেকানি ইনফোসিসের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন কিনা।

নিলেকানির ফেরার খবর চাউর হতেই ইনফোসিসেক শেয়ারের এদিন ২.৮ শতাংশ বেড়ে গিয়েছে। বাজার খুব ইতিবাচকভাবে নিলেকানির ফিরে আসাকে গ্রহণ করছে বলে খবর। এমনটাই মত শেয়ার বাজার বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, তিন দশক আগে ইনফোসিস যে সাতজনের হাত ধরে গড়ে উঠেছিল, নন্দন নিলেকানি সেই প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ২০০২ সালে মার্চ থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি ইনফোসিসের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+