Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আংশিক সময়ের কর্মী, ডেলিভারি বয়দের জন্য পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার! আসতে চলেছে নতুন আইন

মোদী সরকার অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের, যেমন আমাজন, ফ্লিপকার্ট, জোমাটো, সুইগি, ওলা-উবার চালকদের মতো ই-কমার্স সংস্থাগুলিতে আংশিক সময়ের কাজ করা ডেলিভারী বয়দের জন্য সুখবর দিতে চলেছে। চুক্তি কিংবা তৃতীয়পক্ষের মাধ্যমে কাজ করা এইসব কর্মীরা ইএসআই ও দুর্ঘটনা বিমা পেতে চলেছেন। খুব শীঘ্রই এব্যাপারে নতুন আইন আনতে চলেছে মোদী সরকার।

কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপে উল্লিখিত সংস্থাগুলিতে দুই, তিন, চার বা পাঁচ ঘন্টা কাজ ডেলিভারী বয় এবং চালকরা এখন থেকে ইএসআই-এর অধীনে সব ধরণের সুযোগ-সুবিধা পাবেন। ই-শ্রম পোর্টাল অনুসারে দেশে বর্তমানে এই ধরণের ফ্রিল্যান্স কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করা কর্মীদের সংখ্যাটা প্রায় দশ কোটির মতো।

Narendra Modi

এখনও পর্যন্ত অসংগঠিত ক্ষেত্র, কৃষি ক্ষেত্র এবং প্রতিদির দুই থেকে চার ঘন্টা কাজ করা শ্রমিকরা ইএসআইয়ের সুবিধা পান না। কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপের পরে তাঁরা ইপিএফ এবং ইএসআই-এর সুবিধা পেতে শুরু করবেন। এইসব শ্রমিকদের বর্তমানে কাজের ঘন্টা বেশি হলেও, তাদের চাকরির নিরাপত্তা নেই। এছাড়া বিমা ও দুর্ঘটনাজনিত বিমা কিংবা পেনশনের সুবিধাও নেই।

সম্প্রতি শ্রমমন্ত্রক একটি খসড়া তৈরি করে আর্থিক অনুমোদনের জন্য অর্থমন্ত্রকে পাঠিয়েছে। মনে করা হচ্ছে সংসদের আগামী বাজেট অধিবেশনে এই সংক্রান্ত আইন পেশ করতে পারে মোদী সরকার। যা হলে এই ধরণের শ্রমিকরা বিভিন্ন ধরণের সুবিধা পেতে শুরু করবেন। সরকার মনে করছে, এই পদক্ষেপ নিলে, তাঁদের কাজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাজের সময় নির্ধারণ করা যাবে। এছাড়া তাঁদের পরিবার দুর্ঘটনা বিমার সুবিধা পাবে।

শ্রম মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই আইন কার্যকর হলে প্রায় ১০ কোটি মানুষ উপকৃত হবেন। বিশেষ করে উপকৃত হবেন, ওলা-উবার, আমাজন, ফ্লিপকার্ট কিংবা জোমাটোর মতো কোম্পানিতে যাঁরা আংশিক সময়ের কাজ করেন, তাঁরা উপকৃত হবেন। নতুন আইনে কোনও ব্যক্তি যদি ওইসব সংস্থায় মাসে কমপক্ষে ৯০ ঘন্টা, ১২০ ঘন্টা কিংবা ৩৬০ ঘন্টা কাজ করেন, তবে কাজের সময় অনুসারে ইএসআই ও দুর্ঘটনাজনিত বিমার সুবিধা পাবেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের আইন প্রণয়নের দাবি উঠেছিল। গত বছর রাজস্থান সরকার এই ধরণের আইন কার্যকর করেছে। মহারাষ্ট্রে এই ধরনের আইনের কথা বলা হয়েছে। দিল্লিতে ওলা-উবারের মতো অ্যাপ নির্ভর সংস্থার চালকরা দিল্লি সরকারের কাছে এব্যাপারে দাবি জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+