Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মারুতি-সুজুকির বড় সিদ্ধান্ত! স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি বৃদ্ধি নিয়ে ঘোষণায় আপনিও লাভবান হতে পারেন

সাশ্রয়ী মূল্যের গাড়়ি তৈরি এবং তা বিক্রির রেকর্ড রয়েছে দেশের সব থেকে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি-সুজুকির হাতে। যদিও মারুতির গাড়ির ওয়ারেন্টি নিয়ে মানুষের মনে সবসময় সন্দেহ ছিল। তবে তার সমাধানও নিয়ে এসেছে গাড়ি প্রস্তুতকারক এই সংস্থা।

মারুতি সুজুকি স্ট্যান্ডার্ড এবং বর্ধিত ওয়ারেন্টি প্রোগ্রামে বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে। নতুন এই ঘোষণার পরে মারুতির গ্রাহকরা আরও বর্ধিত ওয়ারেন্টির সুবিধা পাবেন।

Maruti-suzuki

  • সুবিধা বাড়ছে

এতদিন পর্যন্ত মারুতি-সুজুকি তার গাড়িগুলিতে দুই বছর বা ৪০ হাজার কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির সুবিধা দিত। যা এখন থেকে তিন বছর বা একলক্ষ কিমি ( যেটা আগে হবে) করা হয়েছে। বর্ধিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি ২০২৪-এর ৯ জুলাই থেকে বিতরণ হওয়া সব গাড়ির ক্ষেত্রে প্রয়োজ্য হবে।

  • কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য

এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, কোম্পানিক এই নতুন ওয়ারেন্টি প্রোগ্রাম এরিনা এবং নেক্সা উভয় ডিলারশিপ থেকে বিক্রি হওয়া মডেলগুলির জন্য প্রযোজ্য হবে।

  • বাড়তি কী সুবিধা

বর্ধিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিতে ইঞ্জিন, ট্রান্সমিশন, যান্ত্রিক উপাদান, বৈদ্যুতিক এবং এয়ার কন্ডিশনার সিস্টেমের মতো অংশগুলিতে বেশি ওয়ারেন্টির কভারেশ দেবে। এটি মারুতির গ্রাহকদের জন্য বড় সুবিধা হিসেবেই দেখা হচ্ছে। কারণ এক্ষেত্রে গ্রাহকরা দীর্ঘ সময় ধরে গাড়িতে থাকা যে কোনও প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য বিনামূল্যে মেরামতের সুবিধা পাবেন।

  • সুবিধা বাছতে পারবেন গ্রাহকরা

মারুতি সুজুকি এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোগ্রামের জন্য একটি বড় ঘোষণা করেছে। সেখানে কোম্পানির বর্ধিত ওয়ারেন্টি ছয় বছর বা একলক্ষ ষাট হাজার কিমি (যা আগে হবে) পর্যন্ত বাড়িয়েছে। গ্রাহকরা এখন থেকে তিনটি বর্ধিত ওয়ারেন্টি প্যাকেজ বেছে নিতে পারবেন।

প্ল্যাটিনাম প্যাকেজ-গ্রাহকরা চার বছর বা একলক্ষ কুড়ি হাজার কিমি (যা আগে হবে) পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি পাবেন।
রয়্যাল প্ল্যাটিনাম প্যাকেজ- পাঁচ বছর বা একলক্ষ চল্লিশহাজার কিমি (যা আগে হবে) পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি পাবেন।
সলিটায়ার প্যাকেজ- ছয় বছর বা এলকক্ষ ষাট হাজার কিমি (যা আগে হবে) পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি পাবেন।

এছাড়াও মারুতি-সুজুকি গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে এগারোটি বেশি দামের যন্ত্রাংশের বর্ধিত ওয়ারেন্টি অন্তর্ভুক্ত করেছে। যা এখনও পর্যন্ত শুধুমাত্র স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির মেয়াদ পর্যন্ত কভার করা হত। এর মাধ্যমে গ্রাহকরা বর্ধিত ওয়ারেন্টি সময়ের মধ্যে সর্বাধিক কভারেজ পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+