বন্ধক ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! মুদ্রা লোন স্কিমে কীভাবে ঋণ পাবেন?
দু'হাজার চোদ্দোতে ক্ষমতায় আসার পরে ২০১৫-তে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মুদ্রা ঋণ প্রকল্প চালু করে। এই প্রকল্পের অধীনে গ্রাম ও শহরাঞ্চলে ব্যবসা শুরু করা স্টার্ট আপ সংস্থাগুলিকে ঋণ দেওয়া হয়। এই স্কিমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, কোনও জমানত ছাড়াই ঋণ দেওয়া হয়। কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা-সহ ব্যক্তিরা এই প্রকল্পে ঋণ পেতে পারেন। মুদ্রা প্রকল্পে ব্যাঙ্ক ও অন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে। মুদ্রা প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে ব্যাঙ্কগুলিকে অর্থ দেওয়া হয়।
মুদ্রা প্রকল্পে ঋণ তিন ধরনের। একেবারে কম হল ৫০ হাজার টাকা। তারপরেই হল ৫০ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত। এরপরের ধাপ হল, পাঁচ লক্ষ টাকার ওপরে দশ লক্ষ টাকা পর্যন্ত। কারও ছোট ব্যবসা থাকলে তা সম্প্রসারণ করতে যুক্তি সঙ্গত সুদে ঋণের সুবিধা এই প্রকল্পে রয়েছে।

যাঁদের ছোট কারখানা রয়েছে, পরিষেবা প্রদান করে, দোকানদার, সবজি বা ফল বিক্রেতা, রেস্তোরাঁ, ফুড প্রেসেসিং ইউনিট থাকলে তারা মুদ্রা প্রকল্পের অধীনে ঋণ পেতে পারেন। তবে এইসব ব্যবসা গ্রাম কিংবা শহরে হতে হবে। এই ঋণ উৎপাদন, ব্যবসা, পরিষেবা ও কৃষি খাতে আয় বৃদ্ধি করতে বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই ঋণের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে আগে ঋণ খেলাপের কোনও অভিযোগ থাকা চলবে না। ব্যবসা কমপক্ষে তিন বছরের হতে হবে। ২৪ থেকে ৭০ বছর বয়সী উদ্যোক্তারা ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এই ঋণের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে www.udyamimitra.in-এ যেতে হবে। হোম স্ক্রিনে 'এখনই আবেদন করুন'-এ ক্লিক করতে হবে। আবেদন করার সময়, আবেদনকারী নতুন উদ্যোক্তা, বর্তমানে ব্যবসা করছেন, নাকি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করছেন, তা জানাতে হবে।
যাঁরা নতুন আবেদনকারী, তাঁদেরকে আবেদনকারীর নাম, ইমেল এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications