কলকাতায় একধাক্কায় ২১৮ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
পয়লা এপ্রিল থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি ঘটছে। ১৯ কেজি ওজনের একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২১৮ টাকা এক ধাক্কায় বেড়ে ২২০৮ টাকা হয়েছে। এই আকস্মিক মূল্যবৃদ্ধি শহরের রেস্তরাঁ ও ব্যবসায়ীদের উপর সরাসরি চাপ তৈরি করেছে। একে সিলিন্ডার সঙ্কটে বহু ছোট-বড় দোকান বন্ধ, তার ওপর যেগুলি খোলা রয়েছে, তাদেরও মূল্যবৃদ্ধি করা ছাড়া উপায় রইল না কিছু।
এই দাম বৃদ্ধির ফলে রেস্তরাঁ থেকে শুরু করে বাইরের খাবারের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই, এর প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটেই।

অন্যদিকে, ঘরোয়া রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য আপাতত স্বস্তির খবর রয়েছে। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এর মূল্য সিলিন্ডার প্রতি ৯৩৯ টাকাই রয়েছে।
বিশ্ববাজারে অশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তেল সংস্থাগুলির জ্বালানি ক্রয় খরচ বহুলাংশে বাড়িয়েছে। তার সঙ্গে রয়েছে অপ্রতুলতা। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি মেনেই এই দর নির্ধারণ করা হয়েছে।
আসন্ন নির্বাচনের আগে জনরোষ এড়াতে ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম না বাড়ানো হলেও, বাণিজ্যিক সিলিন্ডারের উপর এই বোঝা চাপানো হয়েছে। ভোট শেষ হলেই ঘরোয়া গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন












Click it and Unblock the Notifications