Royal Enfield Meteor 350 এবং Bajaj Dominar 250 এর দামে এত পার্থক্য? রইল সমস্ত তথ্য
Royal Enfield Meteor 350 Vs Bajaj Dominar 250: ভারতের অটোসেক্টরে স্টিট বাইকের একটা আলাদাই চাহিদা আছে। 100সিসির বেশি শক্তিশালী ইঞ্জিন থাকে এই বাইকগুলিতে। আর সেই তালিকায় রয়েছে Royal Enfield Meteor 350 এবং Bajaj Dominar 250।
দুটি বাইকই একে অপরকে টেক্কার দিচ্ছে। কিন্তু বাইকগুলিতে এমন কি ফিচার আছে যা রাইডারদের এত পছন্দের? রইল Royal Enfield এর Meteor 350 এবং Bajaj Dominar 250 এর ফিচার, দাম সহ সমস্ত তথ্য-

- Royal Enfield Meteor 350
Royal Enfield Meteor 350 বাইকটিতে আধুনিক ফিচার রয়েছে। সংস্থার তরফে এই বাইকের ছয়টি ভেরিয়েন্ট রয়েছে। যেখানে ১৫ লিটারের ফুটেল ট্যাঙ্ক দেওয়া রয়েছে। এই বাইকের ফ্রন্টে ১৯ ইঞ্জির টায়ার এবং পিছনে 17 ইঞ্চির টায়ার দেওয়া রয়েছে। তবে দীর্ঘ রাস্তায় ঝড় তুলতে Royal Enfield Meteor 350 বাইকটিতে 349 cc এর মতো শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
Royal Enfield Meteor 350 Vs Bajaj Dominar 250: দাম কত?
Royal Enfield Meteor 350 বাইকটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ৬ স্টেপ প্রিলোড-অ্যাডজাস্টেবল ডুয়াল শক সাসপেনশন দেওয়া রয়েছে। বাইকে 41.88 kmpl এর মাইলেজ পাওয়া যায়। মোট ওজন 191 kg। অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। Royal Enfield Meteor 350 এ 20.4 PS এর পাওয়ার এবং 27 Nm এর টর্ক তৈরি হয়। Royal Enfield Meteor 350 বাইকটির দাম পড়বে 2.03 লাখ টাকা।
- Bajaj Dominar 250
Royal Enfield Meteor 350-কে টক্কর দিচ্ছে Bajaj Dominar 250। এই বাইকের দাম পড়বে (এক্স-শোরুম প্রাইস) 1.7 লাখ টাকা। এই বাইকে 248.8 cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই শক্তিশালী ইঞ্জিন 32 kmpl মাইলেজ দিতে সক্ষম। Bajaj এর Dominar 250 বাইকটিতে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম রয়েছে। ওজনও Meteor 350 এর থেকে অনেক কম। মাত্র 180 kg। সিট হাইট 800 mm। ফলে যে কোনও উচ্চতার ব্যক্তি এই বাইকটি চালাতে সক্ষম।
Royal Enfield Meteor 350 Vs Bajaj Dominar 250: রয়েছে ডিস্ক ব্রেক
Bajaj Dominar 250 সংস্থার অন্যতম বিক্রিত স্ট্রিট বাইক। একটি মাত্র ভেরিয়েন্টেই পাওয়া যায় এই বাইক। তবে তিনটি রঙের অপশন রয়েছে। বাইকটি 26.63 bhp এর পাওয়ার তৈরি করতে সক্ষম। শুধু তাই নয়, 23.5 Nm এর টর্ক জেনারেট করতে পারে। সুরক্ষার ক্ষেত্রে বাইকের আগে এবং পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। রয়েছে এন্টি লকিং ব্রেকিং সিস্টেম। এছাড়াও Bajaj Dominar 250 বাইকটিতে ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।












Click it and Unblock the Notifications