2024 Hero Xtreme 160R 4V: উৎসব শুরু হিরো'তে! বাজার কাঁপাতে আসছে নতুন Xtreme 160R 4V
2024 Hero Xtreme 160R 4V: সামনেই উৎসবের মাস শুরু হচ্ছে। আর উৎসব মানেই কেনাকাটা। আর এই সময় অনেকেই বাইক কিংবা গাড়ি কিনে থাকে। আর সে কথা মাথায় রেখেই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করল Hero। একেবারে নতুন Xtreme 160R 4V বাজারে আনল সংস্থা।
নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন এবং নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এক নজরে জেনে নিন 2024 Hero Xtreme 160R 4V এর দাম এবং অন্যান্য তথ্যগুলি।

- 2024 Hero Xtreme 160R 4V: কত টাকা দাম?
2024 Hero Xtreme 160R 4V একেবারে মধ্যবিত্ত এবং নতুন প্রজন্মের কথা মাথায় রেখে আনা হয়েছে। এক্স শোরুম দাম রাখা হয়েছে মাত্র 1.38 লাখ টাকা। নয়া এই বাইকের সরাসরি মোকাবিলা TVS Apache RTR 160 4V, Suzuki Gixer 155 এবং Bajaj Pulsar N160 এর মতো বাইকের সঙ্গে হবে। সংস্থার দাবি, নয়া 2024 Hero Xtreme 160R 4V ময়দানে খেলা ঘুরিয়ে দেবে।
- 2024 Hero Xtreme 160R 4V: কী আলাদা এই বাইকে?
Hero এর Xtreme বাজারে ছিল। এরপর আপডেট ভার্সনও বাজরে আসে। নতুন প্রজন্মের নজর কাড়ে এই বাইক। আর সে কথা মাথায় রেখেই নয়া 2024 Hero Xtreme 160R 4V লঞ্চ হল। আগের মডেলের তুলনায় আরও ফিচার যোগ করা হয়েছে নয়া মডেলে। শুধু তাই নয়, নতুন আপডেট হওয়া মডেলটি কালো এবং ব্রোঞ্জ পেইন্ট স্কিমের সাথে রিফ্রেশড বডি গ্রাফিক্স দেওয়া হয়েছে। যা আরও আকর্ষণ করেছে।
- 2024 Hero Xtreme 160R 4V: ইঞ্জিন এবং পাওয়ার?
নতুন Xtreme 160R 4V -তে163.2 cc, সিঙ্গল-সিলিন্ডারে ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 16.6 bhp এবং 14.6 Nm টর্ক জেনারেট করতে পারে। শক্তিশালী এই ইঞ্জিন 5- স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত রয়েছে। Hero বাইকের কোনও ইঞ্জিনে কোনও বদল করেনি। খারাপ রাস্তায় যাতে বাইকটি দারুণ চলে সেজন্য সামনে USD ফর্ক এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে। রাইডারকে সুরক্ষিত রাখতে ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। 2024 Hero Xtreme 160R 4V -এ 17 ইঞ্চি টায়ার লাগানো হয়েছে। অন্যদিকে বাইকে ইমার্জেন্সি ব্রেক করার সময় পেছনে বিশেষ লাইট জ্বলবে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications