Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Most Expensive Plants in World: শুধু বনসাই নয়, বিশ্বের সবথেকে দামি ১০ টি গাছ কি জানেন?

Most Expensive Plants in World: শহর বাড়ছে! আর তা বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রমশ ছোট হচ্ছে জঙ্গল। একের পর এক গাছ কেটে তৈরি হচ্ছে বহুতল। কিন্তু একটা গাছ একটা প্রাণ। শুধু মানুষকেই নয়, এই পৃথিবীকেও সুরক্ষিত রাখে গাছ। কিন্তু সে কথা আজ সবাই ভুলতে বসেছে।

এর মধ্যেও কিছু প্রকৃতি প্রেমী রয়েছেন। যারা গাছ লাগিয়ে পরিবেশকে বার্তা দিতে চান। বাড়ির ছাদে হোক কিংবা বিভিন্ন জায়গায় গাছ লাগান। কিন্তু জানেন কি এমন কিছু গাছ রয়েছে যা ইচ্ছা থাকলেও কিনতে ( Most Expensive Plants in World) পারবেন না। এমন ১০ টি গাছের নাম এই প্রতিবেদনে রইল যেগুলির দাম শুনলে চমকে উঠবেনই।

Most Expensive Plants in World

Most Expensive Plants in World: বিশ্বের সবথেকে ১০ টি দামি গাছ কোনগুলি জানেন?

  • ৮০০ বছরের পুরানো পাইন বোনসাই

শতাব্দী পুরানো পাইন বনসাই ( Oldest Pine Bonsai Tree) গাছটি সবচেয়ে দামী গাছ। জাপানের ( Takamatsu) একটি বোনসাই সম্মেলনে ( nternational Bonsai Convention) গাছটি বিক্রি করা হয়েছিল। নিলামে এই গাছটির মূল্য ১. ৩ মিলিয়ন ডলার অর্থাৎ ৯ কোটি ৭০ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গাছটি এতটাই সুন্দর ছিল মোটা অঙ্কে সেটি বিক্রিও হয়েছিল। শুধু তাই নয়, গাছটি অন্তত ৮০০ বছরের পুরানো ছিল।

  • গোল্ড অফ কিনাবালু অর্কিড

বিশ্বের দ্বিতীয় দামি গাছগুলির মধ্যে একটি Gold of Kinabalu Orchid। ভারতীয় বাজারে একটি ফুলের দাম কয়েক লাখ টাকা। গোটা বিশ্বের মধ্যে একমাত্র মালয়েশিয়ার কিনাবালু পার্কেই এই গাছ পাওয়া যায়। একটি দুর্লভ গাছ এটি। এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই গাছের ফুল আসে।

  • হাফ মুন পিঙ্ক প্রিন্সেস-

এই গাছ ( Half Moon Pink Princess) অনেকেই বাড়িতে রাখেন। এই গাছের দারুন চাহিদা রয়েছে। যারা গাছ ভালোবাসেন তাদের অনেকের বাড়িতেই এই গাছ শোভা পায়। প্রায় ৯০ হাজারের এই গাছটিকে অনেকেই ব্লাশিং ফিলোডেনড্রনও বলে। কলম্বিয়াতে বেশি দেখা যায় এই গাছ।

  • ম্যান মেড অর্কিড

শেনজেন নংকে অর্কিড। যা কিনা চিনের এক কৃষক তৈরি করেছেন। এই বিশেষ প্রকারের অর্কিডটিকে তৈরি করতে আট বছর সময় লাগে। এর দাম ২০০,০০০ ডলার। তবে এই অর্কিডটি পুরোপুরি ভাবে তৈরি হতে চার থেকে পাঁচ বছর লেগে যায়।

Most Expensive Plants in World - bonsai

  • কুদুফুল

বিশ্বের অন্যতম দামি ফুলগুলির একটি kadupul flower। শ্রীলংকায় এই ফুল তৈরি হয়। এই ফুল সবসময় পাওয়া যায় না। বছরের একটা সময় এই ফুল পাওয়া যায়। বিশেষ করে রাতের দিকে এই ফুল আরও বেশি সুন্দর হয়। তার পাপড়ি মেলে ধরে।

  • ফিলোডেনড্রোন মিনিমা

এটি একেবারে দুর্লভ গাছগুলির ( Philodendron Minima) মধ্যে একটি। নিউ জিল্যান্ডে একটি দোকানে এই গাছ একেবারে রেকর্ড দামে বিক্রি হয়। প্রকাশিত খবর অনুযায়ী ৮,১৫০ ডলার অর্থাৎ ছয় লাখে বিক্রি হয়। তবে বিভিন্ন প্রকারের ফিলোডেনড্রোন মিনিমা রয়েছে। আর তা দেখতেই দারুন।

  • টিউলিপ

বিশ্বের অন্যতম দামী গাছগুলির মধ্যে একটি (Flower Bulbs Tulip) টিউলিপ। চার লাখেরও বেশি দামে এই গাছের ফুল বিক্রি হয়েছে। এমন উদাহারণ রয়েছে। এই গাছটি হল্যান্ড থেকে চাষ করা হয়েছিল। লাল, গোলাপী এবং হলুদের সংমিশ্রণে, টিউলিপ বাল্বটিকে সে সময়ে দেশের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হত।

  • সেফ্রন ক্রাকস

এই গাছটি ( Autumn Crocus) কয়েক লাখ টাকা দাম। এটি শুধুমাত্র একটি শোভাময় উদ্ভিদ নয়, এটি খাদ্য সংরক্ষণ এবং গুরমেট মশলা তৈরিতেও ব্যবহৃত হয়। আর সেই কারনে এই গাছটির দাম এত।

  • ফিলোডেনড্রন টর্টাম

বিশ্বের অন্যতম দামি গাছগুলির মধ্যে একটি ( Phenomenal Philodendron) । অনলাইন কিংবা সাধারণ বাজারে এই গাছ পাওয়া যায়। সর্বোচ্চ ৪০০ ডলারে এই গাছ কেনা যায়। অনেকেই বাড়ি সাজানোর জন্যে এই গাছ কিনে থাকে।

  • এলোকাশিয়া আলজানি

বিশ্বের দামি গাছগুলির মধ্যে অন্যতম Alocasia azlanii। মোমযুক্ত, বেগুনি শিরা সহ গাঢ় সবুজ পাতার জন্য পরিচিত এই গাছ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+