ITR Filing: আয়কর রিটার্ন ফাইলের সময় যেসব ভুলগুলি এড়িয়ে চলতে হবে
ITR Filing: যদি কোনও ব্যক্তি ট্যাক্স রিটার্ন দাখিলের পরিকল্পনা করেন, তাহলে আগে নিশ্চিত হতে হবে, ট্যাক্সের নিয়মগুলি তিনি বুঝতে পেরেছেন। পাশাপাশ ছাড় সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে। অনেক কর দাখিলকারী রিটার্নে ভুল করে ফেলেন, যে কারণে আয়কর বিভাগ তাদের নোটিশ পাঠিয়ে থাকে। আইটিআর ফাইলিংয়ের কয়েকটি ভুল নিচে দেওয়া হল।
ITR ফাইলিংয়ের সময় এই ভুলগুলি এড়িয়ে চলুন
1. টিডিএস দাবি না করা (ITR Filing)
অনেক সময় মূল্যায়নকারীরা তাদের আয় থেকে কেটে নেওয়া টিডিএস সম্পর্কে অবগত নন। এর উদাহরণ হল ব্যাঙ্কের সেভিংস ও ফিক্সড ডিপোজিটের সুদ থেকে সুদ বাদ দেওয়া। সহজেই 26AS চেক করে এটি করা যেতে পারে।

2. কর যোগ্য আয় না থাকায় ছাড় দাবি না করা (ITR Filing)
অনে্কেই মনে করেন করযোগ্য আয় না থাকায় ছাড় দাবি করার প্রয়োজন নেই। এটি সমস্যার হয়ে দাঁড়ায় যদি করযোগ্য আয় বৃদ্ধি পায়। যেহেতু ডিডাকশনব দাবি করেননি, তাই ট্যাক্স দিতে হবে।
3. ভুল অ্যাকাউন্ট ও IFSC কোড (ITR Filing)
যদি কেউ ভুল অ্যাকাউন্ট নম্বর কিংবা আইএফএসসি কোড লেখেন, তাহলে আইটি রিফান্ড ইনেকট্রনিক প্রক্রিয়া করা যাবে না। মূল্যায়নকারীকে রিফান্ডের চেক পেতে মূল্যায়নকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
4. সিপিসিতে ITR-V পাঠাতে ভুলে গেলে (ITR Filing)
যদি ডিজিটাল স্বাক্ষর ছাড়া এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই রিটার্ন দাখিল করা হয়, তাহলে ITR-V-এর একটি স্বাক্ষরিত অনুলিপি সিপিসি-র ব্যাঙ্গালোর শাখায় পাঠাতে হয়। যার সময়সামী আইটিআর ফাইল করার তারিখ থেকে ১২০ দিন। এসব ক্ষেত্রে আইটিআর বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে।

5. অতিরিক্ত ডিডাকশন দাবি করা হলে (ITR Filing)
মূল্যায়নকারী কখনও কখনও কর ছাড়ের দাবি করেন বা আইনে অনুমোদিত থেকে অতিরিক্ত কর ছাড়ের দাবি করে থাকেন। যা কখনও অনুমোদিত ছাড়ের মধ্যে পড়ে না।
6. ভুল আইটিআর ফর্ম নির্বাচন করা (ITR Filing)
মূল্যায়নকারী যদি ভুল আইটিআর ফর্ম ব্যবহার করেন, তাহলে সেটিও বড় ভুল বলে গণ্য করা হয়।












Click it and Unblock the Notifications