Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ITR Filing Deadline 2023: সময়সীমার মধ্যে করতে ব্যর্থ হলে জেল থেকে জরিমানা সবই হতে পারে

ITR Filing Deadline 2023: একটা একটা করে দিন যাচ্ছে, আর আয়কর রিটার্ন দাখিলের সময় এগিয়ে আসছে। রাজস্ব সচিব সংবাদ মাধমকে জানিয়েছেন, করদাতারা যতটা সম্ভব তাড়াতাড়ি তাঁদের রিটার্ন দাখিল করুন। সূত্রের খবর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৩১ জুলাইয়ের সময়সীমা বাড়ানোর কথা আপাতত ভাবছেন না।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজস্ব সচিব আয়কর রিটার্ন দাখিলকারীদের ধন্যবাদ জানিয়েছেন। কেননা, গতবছরের তুলনায় এবারে অনেক দ্রুতগতিতে আইটিআর ফাইলিং হয়েছে। তবে যাঁরা বাকি করেছেন, তাঁদেরকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে আগেই তা দাখিল করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কোনও এক্সটেনশন আশা না করার পরামর্শও তিনি দিয়েছেন।

ITR filing deadline 2023

কেউ যদি আইটিআর ফাইল করার সময়সীমা মিস করেন (ITR Filing Deadline), তাহলে করদাতাদের জরিমানা দিতে হয়। করদাতারা ৩১ জুলাইয়ের পরে কিন্তু ৩১ ডিসেম্বর ২০২৩-এর আগে আইটিআর ফাইল করলে ৫ হাজার টাকা জরিমানা ধার্ষ করা হয়।

এক্ষেত্রে ছোট করদাতাদের ছাড় রয়েছে। তাদের একবার ছাড় দেওয়া হয়। মোট আয় যদি ৫ লক্ষ টাকার বেশি না হয় সেক্ষেত্রে তাদের জরিমানা ১ হাজার টাকা। নোটিশ পাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আয়কর দফতর সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। জরিমানা-সহ তিন মাস থেকে দুই বছরের কারাদণ্ড হতে পারে।

ITR filing deadline 2023

যদি আয়কর বিভাগের কাছে কর বাবদ বকেয়া ২৫ লক্ষ টাকা কিংবা তার বেশি হয় (ITR filing deadline 2023), সেক্ষেত্রে শাস্তি সাতবছর পর্যন্ত হতে পারে। অন্যদিকে ঝারা 234A-এর অধীনে কর পরিশোধ না হওয়া পর্যন্ত বকেয়া করের ওপর প্রতিমাসে ১ শতাংশ হারে সুদ নেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+