Tesla Cybertruck: চলবে বরফেও, বুলেটেও কিছু হবে না! বুকিং মাত্র ৮৩৩৫ টাকায়

Tesla Cybertruck: দীর্ঘ প্রতীক্ষার অবসান। Cybertruck ডেলিভারি করল Tesla। তবে নর্থ আমেরিকার ১০ জনকে ডেলিভারি করা হয়েছে এই গাড়ি। সংস্থার দাবি, এটি আগামিদিনে ইলেকট্রিকের দুনিয়ায় ঝড় তুলবে। এই গাড়িতে 856 hp এর পাওয়ার পাওয়া যাবে। ওজন মাত্র তিনটন।

এখনও পর্যন্ত দু'লাখ মানুষ Tesla Cybertruck কিনতে চেয়ে আগাম বুকিং করেছে। যা খবর, Tesla আগামী ২০২৬ সালের মধ্যে Tesla ভারতে EV গাড়ি বানানোর কাজ শুরু করে দেবে।

Tesla Cybertruck

  • Tesla Cybertruck 8335 টাকায় বুকিং

Tesla Cybertruck- একেবারে বুলেটপ্রুফ ফোর হুইলার। সংস্থা রেডিক্যাল prismatic বডিওয়ার্ক দিয়েছে। Tesla নয় বছর আগে অর্থাৎ ২০২১ সালে Cybertruck -এর প্রকাশ্যে এনেছিল। অবশেষে গাড়ির ডেলিভারি শুরু হল। ভারতীয় মুদ্রায় 8335 টাকায় এই গাড়িটি বুকিংয়ের সুযোগ দিয়েছিল Tesla। গাড়িটির বেস মডেল ভারতীয় মুদ্রায় ৬৬ লাখ টাকায় এবং টপ মডেল মিলবে ৮৩ লাখ টাকায়। এটা মিলবে অফারে।

Tesla Cybertruck 5.87 মিটার লম্বা। মাত্র 2.6 সেকেন্ডে 100kmph এর স্পিড তুলতে পারে নয়া Cybertruck। সিঙ্গল চার্জে 547 km পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে এই গাড়িতে। 1000kW এর চার্জিং ক্ষমতা পাওয়া যাবে এতে। তবে একেবারেই 5সিটার গাড়ি এটি। যেখানে সংস্থার তরফে গ্লাস রুফ দেওয়া হয়েছে।

  • Cybertruck -এ 35 ইঞ্চির বড় টায়ার সাইজ

Tesla -তে ডিজাইন স্টেইনলেস স্টিল অ্যালয় এবং বডি পাওয়া যাবে। এতটা শক্তিশালী এই গাড়ি যে 9 mm পর্যন্ত বুলেট আটকে দিতে পারবে। Cybertruck-এ 35 ইঞ্চির বড় টায়ার সাইজে, যা গাড়িটির লুক আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে 17ইঞ্চির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। যার ফলে খারাপ এবং ভাঙা, উচ্চ উচ্চতায় এমনকি পাহাড় এবং বরফে ঢাকা রাস্তাতেও সহজেই চলতে পারে এই গাড়ি।

  • Tesla Cybertruck: আকর্ষণীয় স্টিয়ারিং

একেবারে আকর্ষিণীয় 4হুইল স্টিয়ারিং দেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল ডিসপ্লে এবং টাচস্ক্রিন দেওয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ 2024 সালে Tesla ভারতের বাজারে চলে আসতে পারে। তবে দেশে ইভি গাড়ি তৈরি করতে ২০২৬ সাল পর্যন্ত লেগে যেতে পারে টেসলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+