Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর্থিক বিকাশে অর্ধেক অবদান থাকবে ভারত-চিনের! IMF এর পূর্বাভাস একনজরে

২০২৩ সালে বিশ্ব অর্থনীতি তিন শতাংশেরও কম হারে বৃদ্ধি পাবে। এমনটাই ইঙ্গিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর। শুধু তাই নয়, এতে ভারত এবং চিনের অর্ধেক অবদান থাকবে বলেও মনে করা হচ্ছে। আর এই অবদান বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রবণতা ফেলবে বলেই মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর Kristalina Georgieva সতর্ক করে জানিয়েছেন, গত বছরের তুলনায় এই বছরও অর্থনীতি এক ধাক্কায় অনেকটাই গ্রাফ নেমে যেতে পারে। আর এজন্যে দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারীকেই দায়ী করেছেন আইএমএফের কর্তা।

আর্থিক বিকাশে অর্ধেক অবদান থাকবে ভারত-চিনের!

তিনি আরও জানিয়েছেন, এভাবে ধীরে গতির অর্থনীতি আরও বেশ কিছুদিন থাকবে। আগামী পাঁচ বছরে তিন শতাংশের বেশি বৃদ্ধি হবে না বলেই অনুমান করা হচ্ছে। Kristalina Georgieva উল্লেখ করছেন, ১৯৯০ সাল থেকে মধ্যমানের অর্থনীতি বৃদ্ধি হচ্ছে। গত দুদশকে তিন দশমিক আট শতাংশ গড় অর্থনীতি বৃদ্ধি হয়েছে।

২০২৩ সালে বিশ্বের যে অর্থনীতি বৃদ্ধি হবে তার জন্যে দায়ী থাকবে ভারত এবং চিন। ২০২১ সালে অর্থনীতি অবস্থার যতটুকু উন্নতি হয়েছিল তার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরেই তা ধাক্কা খায়। এক ধাক্কায় ৬;১ থেকে তিন দশমিক চারে নেমে আসে আর্থিক বৃদ্ধি।

বিশেষত পিছিয়ে পড়া অর্থনীতির দেশগুলিতে দারিদ্র এবং খাদ্য সঙ্কট আরও বাড়বে বলেও মনে করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর Kristalina Georgieva। করোনা পরিস্থিতির মতোই অবস্থা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগামী সপ্তাহে আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগেই তাৎপর্যপূর্ণ ভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণ সামনে আনল। আর তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অর্থনীতিতে কি ভারতের উপর চাপ বাড়ছে

তবে আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কের মধ্যে হতে চলা বৈঠকে একাধিক বিষয় উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্ব অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও মুদ্রাস্ফীতি-সুদের হার নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পরিস্থিতি সামলাতে কী পদক্ষেপ তা নিয়েও বিস্তারিত আলোচনা আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কের মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। ফলে এই বৈঠকের দিকেই এখন নজর অর্থনীতিবিদদের।

এই অবস্থায় যদিও রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত বর্তমান রেপো রেট হল ৬.৫ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+