Electric Heavy Vehicle: ফুল চার্জে ছুটবে ১৬০ কিমি! বাংলার রাস্তায় ট্রায়াল রান 'সবথেকে বড় ই-গাড়ি'র
Electric Heavy Vehicle: অন্য রাজ্যে ইতিমধ্যে চলাচল করছে। কিন্তু বাংলার রাস্তায় দেখা যায়নি। তবে এবার দেখা মিলবে। রাজ্যে প্রথম শুরু হলো ইলেকট্রিক হেভি ভেহিকেলস বা ইলেকট্রিক পণ্য যান। গাড়িটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব শৈলিতে নির্মান করা হয়েছে।
যেহেতু গাড়িটি (Electric Heavy Vehicle) ব্যাটারিতে চলবে সেহেতু পেট্রোল কিংবা ডিজেলের প্রয়োজন হবে না। অনেক ক্ষেত্রেই এই গাড়িতে পণ্য পরিবহণ অনেক সস্তা হবে।

ইলেকট্রিক হেভি ভেহিকেইলস (Electric Heavy Vehicle) বা ইলেকট্রিক পণ্য যানগুলির মাল বহন ক্ষমতা পঞ্চান্ন টন। জাতীয় সড়কে পণ্য পরিবহনের ক্ষেত্রে ডিজেল বা পেট্রল দ্বারা চালিত পণ্যবাহী পরিবহনের বিকল্প হিসেবে ভারত স্টেজ সিক্স সম্পূর্ণ দূষনহীন এই মালবাহী গাড়িটি। দুর্গাপুর ড্রাই ডক বা দুর্গাপুর শুষ্ক বন্দর থেকে গাড়িটির ট্রায়াল রান শুরু হয়েছে। আর সেই ছবি ধরা পড়েছে ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়।
পূর্ব ভারতের অন্যতম ড্রাই ডক তো বটেই, রাজ্যের একমাত্র শুষ্ক বন্দর দুর্গাপুর ড্রাই ডক। এই বন্দর থেকেই দেশ-বিদেশে একাধিক পণ্য রফতানি হয়ে থাকে। আর সেখানেই ভারী পণ্যবাহী গাড়িটির (Electric Heavy Vehicle) ট্রায়াল রান করা হয়। এই ইলেকট্রিক ট্রাকটি একশো শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র এক ঘন্টা। একবার গাড়িটি চার্জ করলে একশো ষাট কিলোমিটার পর্যন্ত গাড়িটি যেতে পারে।

দেশ জুড়ে সর্বত্র চার্জিং পয়েন্ট (Electric Heavy Vehicle) লাগানোর ব্যবস্থা গড়ে উঠছে। আর তাই দীর্ঘ পথের মাঝে যে কোনও জায়গায় চার্জ করে নেওয়ার সুযোগ থাকছে গাড়িটির। ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক চার্জে যাতায়াতের ক্ষেত্রে বছরে প্রায় বারো লক্ষ টাকা সাশ্রয় করবে।
আর এই সব কিছুকে ছাপিয়ে যে বাণিজ্যিক বিষয়টি মূল ভাবে উঠে আসছে তা হলো রাজ্য বা আন্ত রাজ্য সড়ক পরিবহন ক্ষেত্রে ডিজেল বা পেট্রল গাড়ি র জন্য যে সড়ক পরিবহন পারমিট ট্যাক্স দিতে হত, এই ভারী পণ্যবাহী ইলেকট্রিক গাড়িটির (Electric Heavy Vehicle) ক্ষেত্রে কোনো পারমিট ট্যাক্স লাগবে না।
এক কথায় পার্মিট ফ্রি গাড়ি (Electric Heavy Vehicle) হিসেবে এটি ইতিমধ্যেই গ্রহণযোগ্য হয়ে উঠছে বাণিজ্যিক মহলে । দূষণহীন গাড়িটির দাম প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা। অন্যান্য ট্রাকের দামের থেকে ই-ট্রাকটির দাম অনেকটাই বেশি। তবে ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে।












Click it and Unblock the Notifications