Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিএসটি মুক্ত স্বাস্থ্য ও জীবনবিমা, নতুন সংস্কারের পথে কেন্দ্র, তৃণমূলের বহুদিনের আর্জি মান্যতা পেল

পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এ বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যার ফলে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে বড় স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জিএসটি কাউন্সিল কর্তৃক গঠিত একটি মন্ত্রিগোষ্ঠী (GoM) ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামকে করের আওতামুক্ত করার প্রস্তাব দিয়েছে।

জিএসটি ২.০ সংস্কারের অংশ হিসেবে রাজ্য অর্থমন্ত্রীদের প্যানেলে কেন্দ্রের এই প্রস্তাবের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্ষতিপূরণ সেসের ভবিষ্যৎ এবং বিমা পরীক্ষা করার জন্য গঠিত GoM-কে উদ্দেশ্য করে বলেন, এই ত্রি-মাত্রিক জিএসটি সংস্কার ভোক্তা, কৃষক, মধ্যবিত্ত এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে (MSME) আরও বেশি স্বস্তি দেবে, একইসঙ্গে একটি সরলীকৃত কর ব্যবস্থা নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে এই পরোক্ষ কর ব্যবস্থার একটি বড় ধরনের পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। সেটিকে তিনি জনগণের জন্য 'দিওয়ালি উপহার' হিসেবে উল্লেখ করেন। কেন্দ্র ১২% এবং ২৮% হার বাতিল করে ৫% এবং ১৮% এর দ্বি-স্তরীয় কাঠামো রাখার প্রস্তাব করেছে।

এছাড়াও, সিগারেট ও বিলাসবহুল গাড়ির মতো নির্দিষ্ট পণ্য সহ ছয়-সাতটি পণ্যের জন্য ৪০% এর একটি বিশেষ করের হার রাখার প্রস্তাব করা হয়েছে। সীতারমন আরও জানান, জিএসটি ২.০ সংস্কার তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে গঠিত: কাঠামোগত সংস্কার, হারের যৌক্তিকীকরণ এবং ব্যবসা করার সহজ পরিবেশ তৈরি।

জিএসটি নীতি নিয়ে GoM বৃহস্পতিবার বৃহত্তর জিএসটি সংস্কারের জন্য কেন্দ্রের প্রস্তাব নিয়ে আলোচনা করবে এবং জিএসটি কাউন্সিলকে একটি সুপারিশ করবে। সম্ভবত সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিল বৈঠক করবে।

প্রসঙ্গত, বিমা করমুক্ত করার জন্য তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে বলে আসছিল। দলের তরফে অর্থমন্ত্রকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী জিএসচি কাউন্সিলের বৈঠকেও এই নিয়ে বারবার তৃণমূলের তরফে গলা ফাটানো হয়েছে। অবশেষে বিরোধীদের চাপে কেন্দ্র বিমার প্রিমিয়াম করের আওতার বাইরে করতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+