উৎসবের মরশুমের মুখে দামী হচ্ছে সোনা, আমদানি শুল্ক বাড়ছে আড়াই শতাংশ
উৎসবের মরশুম শুরুর মুখে সাধারণ গৃহস্থের কাছে দুঃসংবাদ। সোনা সহ অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রে আমদানি শুল্ক আড়াই শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
উৎসবের মরশুম শুরুর মুখে সাধারণ গৃহস্থের কাছে দুঃসংবাদ। সোনা সহ অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রে আমদানি শুল্ক আড়াই শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এর আগে পর্যন্ত সোনার উপর ১০ শতাংশ আমদানি শুক্ল ধার্য করা হত। নতুন নিয়মে তা বাড়িয়ে ১২.৫ শতাংশ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সমীক্ষা বলছে, সোনা আমদানিতে বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে ভারত। ২০১৮-১৯ অর্থবর্ষে বিদেশ থেকে এই দেশে ৩২.৮ বিলিয়ন ডলারের সোনা আমদানি করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেই আমদানিতে সরকার শুল্কের হার বাড়ালে সোনার দামও বাড়বে বলেই আশঙ্কা আর্থনীতিবিদদের।
এই মুহূর্তে দেশে দশ গ্রাম সোনার দাম ৩৫ হাজার টাকার একটু বেশি যাচ্ছে। রথ যাত্রার মাধ্যমে দেশে শুরু হওয়া উৎসবের মরশুমে সোনার দাম বাড়লে গৃহস্থের সমস্যা বাড়তে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
অন্যদিকে অবশ্য ইলেকট্রিক যানবাহনের উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাম তেল সহ অন্যান্য জিনিস আগে দেশে আমদানি করা হত। কিন্তু এখন দেশে ওই দ্রব্য তৈরির ক্ষেত্রে কর ছাড় তুলে নেওয়া হয়েছে বলে বাজেট ঘোষণার সময় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিদেশ থেকে আমদানি করা অস্ত্রের উপর কর ছাড় দেওয়া হবে বলে কেন্দ্রীয় বাজেটে জানানো হয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications