Gautam Adani: ঐতিহাসিক রায় হাইকোর্টের! ৩৮৮ কোটি টাকার বড় কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্তি গৌতম আদানির
Gautam Adani: বম্বে হাইকোর্টে বড়সড় স্বস্তি পেলেন গৌতম আদানি (Adani Group Chairman Gautam Adani)। একই সঙ্গে স্বস্তি পেয়েছেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ আদানি (Managing Director Rajesh Adani)। নিয়মকে না মেনে প্রায় 388 কোটি টাকার বাজার বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। অবশেষে সেই মামলা থেকে দুজনকে রেহাই দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)।
যা অবশ্যই স্বস্তির খবর আদানিদের কাছে। বলে রাখা প্রয়োজন, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (Serious Fraud Investigation Office (SFIO) ২০১২ সালে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড এবং আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিও এবং রাজেশ আদানির বিরুদ্ধে মামলা শুরু করে।

তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগ আনা হয়। শুধু তাই নয়, এই সংক্রান্ত বিষয়ে চার্জশিটও দখল করে এসএফআইও। শুধু তাই নয়, এই বিষয়ে আইনি কার্যকলাপ শুরু হয়। যা নিয়ে ক্রমশ চাপ বাড়তে থাকে। যদিও পরবর্তীকাল অর্থাৎ ২০১৯ সালে দুই উদ্যোগপতি এহেন আইনি কার্যকলাপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়।
যদিও এর আগে এই সংক্রান্ত মামলায় দায়রা আদালতের রায় আদানিদের বিরুদ্ধে যায়। আদালতের নির্দেশে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের অভিযোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়নি। তাৎপর্যপূর্ণ ভাবে সেই বছরই দায়রা আদালতের নির্দেশ খারিজের দাবিও জানান।
দীর্ঘদিন এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আজ সোমবার হাইকোর্টের বিচারপরতি আরএন এন লাদ্ধার বেঞ্চ দায়রা আদালতের নির্দেশ খারিজ করে দেয় এবং সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেয় গৌতম আদানি এবং সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ আদানিকে। যা দীর্ঘ আইনি লড়াই'য়ে বড়সড় জয় হিসাবেই দেখা হচ্ছে।
Gautam Adani: SFIO জমা দেয় চার্জশিট
বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দায়রা আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়তে থাকে। গত ২০১২ সালে SFIO আদানি সহ ১২ জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং জালিয়াতির অভিযোগ আনে। এবং এই সংক্রান্ত একটি চার্জশিটও দাখিল করেছিল। কিন্তু মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত ২০১৪ সালে মে মাসে এই অভিযোগ থেকে সবাইকে খালাস করে দেয়। যদিও এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে SFIO।
Gautam Adani: দায়রা আদালত ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল করে
যদিও ২০১৯ সালে বড় ধাক্কা লাগে। ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল করে দেয় দায়রা আদালত। বম্বে হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে শিল্পপতি আবেদনে জানান, দায়রা আদালতের আদেশকে 'স্বেচ্ছাচারী ও বেআইনি'। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications