Garlic Price: কাজুর দামে বিকোচ্ছে রসুন! আকাশছোঁয়া দামে হাত পুড়ছে আমজনতার
Garlic Price: মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ! হু হু করে বাড়ছে সমস্ত জিনিসের দাম। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। আর এর মধ্যেই কাজুর দামে বিকোচ্ছে রসুন (Garlic)। ছত্তিসগড় (Chhattisgarh) সহ বিভিন্ন রাজ্যে ৪০০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে রসুন।
হঠাত করে এভাবে রসুনের দাম (Garlic Price) এতটা বেড়ে যাওয়ায় বাজারে গিয়ে রীতিমত হাত পড়ুছে সাধারণ মানুষের।

- Garlic Price: এক মাসে ৩০০ শতাংশ বৃদ্ধি
এনডিটিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, সবজি বিক্রেতারা বলছেন, জানুয়ারি মাসেও রসুনের দাম (Garlic Price) কিলো প্রতি ২০০ টাকা ছিল। যা এখন ৬০০ টাকা পেরিয়ে গিয়েছে। কার্যত এক মাসে ৩০০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে রসুনের দাম। পরিস্থিতি এতটাই উদ্বেগের জায়গায় পৌঁছে যাচ্ছে যে আগামিদিনে রসুন কেনা কার্যত চ্যালেঞ্জের হবে বলেই মত বিক্রেতাদের। তবে দাম কবে কমবে তা এখনই বিক্রেতারা বলতে পারছেন না বলেই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Garlic Price: কেন বাড়ছে দাম?
গত বছরও রসুনের দাম (Garlic Price) অনেক কম ছিল। অনেকেই পর্যাপ্ত দাম পাননি। ফলে এই বছর রসুনের উৎপাদন অনেকটাই কম হয়েছে। গত বছরের তুলনায় অনেকটাই যা কম। ফলে বাজারে চাহিদার থেকে জোগান একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আর এই কারণেই হু হু করে দাম বাড়ছে রসুনের। স্থানীয় এক কৃষক অমিত কুমার গুপ্তা এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বেশির ভাগ কৃষক গত বছর রসুন চাষ করে ক্ষতির মুখে পড়েছিলেন। ঠিক মতো দাম পাওয়া যায়নি। ফলে এই বছর উৎপাদন অনেকটাই কম হয়েছে। আর সেই কারণেই দাম বৃদ্ধি বলে জানাচ্ছেন ওই কৃষক।
- Garlic Price: নদীতে রসুন ফেলে দেন কৃষকরা
মধ্যপ্রদেশের বিভিন্ন অংশে রসুনের চাষ অনেক বেশি হয়। সেখানে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দাম না পেয়ে নদী-নালাতে রসুন ফেলে দেন কৃষকরা। গত বছর রসুনের পাইকারি দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা (Garlic Price)। একই সময়ে এর চেয়েও কম ছিল বাজারদর। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে উৎপাদন কম হওয়াতে আগামিদিনে রসুনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও রসুনের দাম তুলনামূলক বেশী রয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications