Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tesla Office In India: ভারতে 'সবথেকে বড় অফিস' টেসলা কর্তা মাস্কের! জানেন কোথায়?

Tesla Office In India: গত কয়েকমাস আগে মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় টেসলা কর্তা এলন মাস্ক! দীর্ঘ বৈঠক শেষে ভারতে ব্যবসা করার কথা জানিয়ে ছিলেন তিনি। বৈঠকের কয়েকমাসের মধ্যেই ভারতে অফিস খুলতে চলেছে টেসলা।

জানা যাচ্ছে, টেসলা ইন্ডিয়া ( Tesla India) মোটর অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেড পুনের পঞ্চশীল বিজনেস পার্কে একটি অফিস স্পেস ভাড়া নিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ভারতে সবথেকে বড় অফিস টেসলা কর্তা মাস্কের!

Elon Musk Tesla Office: পাঁচ শতাংশ করে ভাড়া বাড়বে

টেসলা ইন্ডিয়া ওই অফিস পাঁচ বছরের জন্যে লিজে নিয়েছে। প্রায় ৫ হাজার ৫৮০ বর্গ ফুটের অফিস নেওয়া হয়েছে। অফিস নিয়ে টেসলা ইন্ডিয়ার সঙ্গে টেবিলস্পেস টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের চুক্তি হয়েছে। সেই অনুযায়ী আগামী ১ লা অক্টোবর ২০২৩ থেকে শুরু হবে।

শুধু তাই নয়, পাঁচ শতাংশ করে প্রতি বছর ভাড়া বৃদ্ধি হবে। তবে প্রাথমিক ভাবে পাঁচ বছরের জন্যে এই অফিস লিজ হিসাবে নেওয়া হলেও তা আগামীদিনে আরও বাড়ানো হতে পারে।

Elon Musk Tesla Office: কত টাকায় এই চুক্তি হয়েছে

টেসলা ৬০ মাসের জন্য জায়গাটি লিজ নিয়েছে। প্রত্যেক মাসে ভাড়া হিসাবে ১১.৬৫ লক্ষ টাকা টেসলা ইন্ডিয়া দেবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৩৪.৯৫ লক্ষ টাকা সুরক্ষা জমা রাশি হিসাবে জমা দেওয়া হয়েছে। তবে পুনের পঞ্চশীল বিজনেস পার্ক এখনও তৈরি হচ্ছে। এই পার্কের মোট সাইজ ১০,৭৭, ১৮১ বর্গ ফুট। এটি পুনে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত। ফলে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ।

মোদীর সঙ্গে বৈঠকে টেসলা কর্তা

বলে রাখা প্রয়োজন, চিন থেকে ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছে মাস্ক। এরপর ২০১৯ সালে বেঙ্গালুরুতে ভারতীয় সংস্থা টেসলা ইন্ডিয়ার নাম রেজিস্টার করে। বৈদ্যুতিক গাড়ি ও ইভি ব্যাটারি তৈরির জন্য দেশে একটি কারখানা গড়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। কিন্তু দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে ছিল সেটি।

সম্প্রতি আমেরিকাতে যান প্রধানমন্ত্রী মোদী। আর সেখানেই টেসলা কর্তার সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। এবং ভারতে বিনিয়োগের কথা জানান মাস্ক। আর এরপরেই ভারতে অফিসে খোলার বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আগামী বছর ভারতে আসতে পারেন টেসলা কর্তা ইলন মাস্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+