Credit Card: একই ব্যাঙ্কের একাধিক ক্রেডিট কার্ড রাখা যায় কি, সুবিধা-অসুবিধা কী
Credit Card: অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তাঁদের মধ্যে আবার অনেকের একাধিক ক্রেডিট কার্ড রয়েছে। তা একই ব্যাঙ্কের হতে পারে আবার বিভিন্ন ব্যাঙ্কের হতে পারে। বিভিন্ন সুবিধা থাকায় অনেকে একই কিংবা বিভিন্ন ব্যাঙ্কের দুই বা তার বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন।
আবার এমনও পরিস্থিতি তৈরি হয়, যখন কেউ পুরনো ক্রেডিট কার্ড আপডেট করতে গিয়ে পুরনো কার্ড বন্ধ হওয়া এড়াতে দুটি কার্ডই একসঙ্গে চালিয়ে যান। তবে একাধিক ক্রেডিট কার্ড বেছে নেওয়ার আগে কয়েকটি বিষয়ে নজর দিতে হবে।

সুবিধা
পুরস্কার
বিভিন্ন ব্যাঙ্ক ভ্রমণ, কেনাকাটা এবং জ্বালানির মতো নিদ্রিষ্ট বিভাগে ব্যয়ের জন্য বিভিন্ন ক্রেডিট কার্ড অফার করে থাকে। এই ধরনের কার্ড ব্যবহার করে সর্বাধিক পুরস্কার পাওয়া যেতে পারে। যদি একটি কার্ডে ভ্রমণ এবং অপর কার্ডে কেনাকাটার জন্য বেশি পুরস্কার দেয়, তাহলে সুবিধাগুলি সর্বাধিক করতে তা ব্যবহার করা যেতে পারে।
বিশেষ অফার-ডিসকাউন্ট
ব্যাঙ্কগুলি তাদের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বিশেষ অফার দিয়ে থাকে। দেওয়া হয় ডিসকাউন্টও। একইব্যাঙ্কের দুটি ক্রেডিট কার্ড থাকলে ক্যাশব্যাক ডিল, কেনাকাটায় ডিসকাউন্টের অ্যাক্সেস পাওয়া সহজ হয়।
ব্যবস্থাপনা সহজ হয়
একটি ব্যাঙ্কের একাধিক ক্রেডিট কার্ড থাকলে তা পরিচালনা করা সুবিধাজনক হতে পারে। অনলাইনে কার্ড দেখা এবং পরিচালনা করা যেতে পারে। এক্ষেত্রে খরচ ট্র্যাক করা যায় এবং স্টেটমেন্টও সময়মতো পরীক্ষা করা যায়। পাশাপাশি কার্ডে টাকা জমা দেওয়ার পদ্ধতিও সরল হয়। একাধিক ব্যাঙ্কের কার্ডে টাকা জমা দেওয়া কিংবা নজর রাখা থেকে এক্ষেত্রে ঝামেলা কমে যায়।
ক্রেডিট সীমা বেড়ে যায়
একাধিক ক্রেডিট কার্ড থাকলে সামগ্রিক ক্রেডিট সীমা বেড়ে যায়। যা ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও উন্নত করে। বেশি ক্রেডিট সীমা ক্রেডিট স্কোরকে ইতিবাচক দিকে প্রাভাবিত করে যা ভবিষ্যতে ঋণ এবং অন্য আর্থিক পণ্যগুলিকে সুরক্ষিত করে তোলে।
অসুবিধা
বার্ষিক ফি
অনেক ক্রেডিট কার্ডে বার্ষিক ফি থাকে। সেই কারণে দুটির জন্য দ্বিগুণ ফি দিতে হয়। আবার কোনও কোনও ব্যাঙ্ক বার্ষিক ক্রয় সীমা বেঁধে দিয়ে বার্ষিক ফি মকুব করে দেয়। এইসব ক্ষেত্রে খরচের সামর্থ্য মূল্যায়ন করতে হবে। আবার কোনও কোনও ব্যাঙ্ক প্রথম বছরে বার্ষিক ফি মকুব করে দেয়, সেক্ষেত্রে অফারগুলিকে পরীক্ষা করে দেখতে হবে।
ঋণ বৃদ্ধি পেতে পারে
একাধিক ক্রেডিট কার্ড থাকায় অনেকেই ক্রয় ক্ষমতা বাড়িয়ে নেন। যে কারণে ঋণ বেড়ে যেতে পারে। সেই কারণে একাধিক ক্রেডিট কার্ড থাকলে দায়িত্বের সঙ্গে সেগুলিকে ব্যবহার করতে হবে। সামর্থের বাইরে গিয়ে ব্যয় করা যাবে না।
ক্রেডিট স্কোরে প্রভাব
অল্প সময়ের মধ্যে একাধিক ক্রেডিট কার্ডের জন্য আবেদনে ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদি দায়িত্বের সঙ্গে কার্ডগুলি পরিচালনা করা না যায়, তাহলে তা ক্রেডিট স্কোরকে প্রাভাবিত করে।
একাধিক ক্রেডিট কার্ড পরিচালনা করার পদ্ধতি
একাধিক ক্রেডিট কার্ড থাকলে সেখানে খরচের হিসেব রাখতে এবং তা বাজেটের মধ্যে রাখা নিশ্চিত করতে অ্যাকান্ট স্টেটমেন্টে নজর রাখতে হবে। পেমেন্টের শেষ তারিখ, লেনদেনের সীমা সম্পর্কিত বিজ্ঞপ্তি পেতে ব্যাঙ্কের সতর্কতা পরিষেবাগুলি ব্যবহার করতে হবে। পাশাপাশি লেট ফি কিংবা সুদের চার্জ এড়াতে সময় মতো পেমেন্ট করতে হবে। অর্থাৎ কার্ডগুলির সুবিধা সর্বাধিক করতে সেগুলি ব্যবহারে কৌশল অবলম্বন করতে হবে।












Click it and Unblock the Notifications