এবার বিনামূল্যেই পাওয়া যাবে চ্যাটজিপিটির স্টুডিও ঘিবলি! বড় ঘোষণা স্যাম অল্টম্যানের
বিগত কয়েকদিন ধরেই ঘিবলি জ্বরে কাঁপছে নেট পাড়া। সামাজিক মাধ্যমে চেনা, অচেনা মানুষদের কার্টুন অবতারে দেখতে অনেকেই বেশ পছন্দ করছেন। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বদের কার্টুন অবতারে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। মোট কথা, এই নতুন ঘিবলি আর্ট (Ghibli Art) ট্রেনে গা ভাসিয়েছেন অনেকেই।
বলা বাহুল্য, মার্কিন প্রযুক্তি সংস্থা ওপেনএআই-এ (OpenAI) কৃত্রিম মেধা ভিত্তিক ছবি আঁকার টুল স্টুডিও ঘিবলি সামাজিক মাধ্যমে রীতিমত হইচই ফেলে দিয়েছে। তবে একসঙ্গে লক্ষাধিক গ্রাহক স্টুডিও ঘিবলি নিয়ে কাটাছেড়া করায়, এতে দেখা গিয়েছিল সমস্যা, এমনটাই জানিয়েছেন ওপেনএআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান (Sam Altman, founder of OpenAI)।

সম্প্রতি, কৃত্রিম মেধাবৃত্তিক প্রযুক্তিটি পেতে বেশ মোটা অঙ্কের খরচ করতে হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি। অল্টম্যান জানিয়েছিলেন, স্টুডিও ঘিবলির অত্যাধিক ব্যবহারের ফলে এর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ গলতে শুরু করে। আর তাই এর পরিমিত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে এর মধ্যেই স্যাম অল্টম্যান ঘোষণা করেছে, এই ফিচারটি যা এখনও পর্যন্ত শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল, তা এখন থেকে বিনামূল্যেই ব্যবহার করা যাবে।
মূলত এতদিন চ্যাটজিপিটি ৪ও প্রিমিয়াম ব্যবহারকারীরা স্টুডিয়ো ঘিবলির স্বাদ নিতেন। তবে এবার থেকে তা আর হবে না। তিনি একটি পোস্ট করে জানান, "চ্যাটজিপিটি ইমেজ জেন এখন সকল বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।" ২৬ শে মার্চ থেকে এই ঘিবলির স্টাইল চালু হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
chatgpt image gen now rolled out to all free users!
— Sam Altman (@sama) April 1, 2025
ঘিবলি হল পুরস্কার জয়ী ও অত্যন্ত পরিচিত একটি জাপানিজ অ্যানিমেশন স্টুডিও। এই অ্যানিমেশন আর্টের প্রধান ছিলেন হায়াও মিয়াজাকি। এর উৎপত্তি টোকিওর কোগানেইয়ে। ১৯৮৫ সালে এটি তৈরি করেছিলেন দুই অ্যানিমেটর ও পরিচালক, নাম- মিয়াজাকি হায়াও ও তাকাহাটা ইসাও এবং প্রযোজক সুজুকি তোশিও। "ঘিবলি" নামটি এসেছে লিবিয়ান আরবি শব্দ থেকে। যা মরুভূমির উষ্ণ বাতাসকে বোঝায়। কীভাবে এই স্টাইলে ছবি তৈরি করতে পারবেন চলুন একঝলকে দেখে নেওয়া যাক-
ধাপ ১
প্রথমে আপনি কী তৈরি করতে চান তা ভাবুন। এটি একটি মেয়ে বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এমনও হতে পারে। বা আপনার পছন্দসই কোনও দৃশ্য।
ধাপ ২
এবার আপনার প্রম্পটে "স্টুডিও ঘিবলি-স্টাইল" (Studio Ghibli-style), "হস্তনির্মিত চেহারা" (hand-drawn look), "সফট লাইটিং" (soft lighting) এবং "অদ্ভুত পরিবেশ" (whimsical atmosphere) এর মতো কীওয়ার্ড ব্যবহার করতে হবে। এগুলি এআইকে শৈল্পিক দিকনির্দেশনা বুঝতে সাহায্য করে।
ধাপ ৩
ঘিবলি অনুভূতি বাড়াতে অতিরিক্ত স্পর্শ অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ উজ্জ্বল আত্মা (glowing spirits), কুয়াশাচ্ছন্ন ব্যাকগ্রাউন্ড (misty backgrounds)।
ধাপ ৪
শুধু আপনার প্রম্পট টাইপ করুন এবং চ্যাটজিপিটিকে একটি ঘিবলি-স্টাইলের ছবি তৈরি করতে বলুন।
ধাপ ৫
আপনি যা কল্পনা করেছিলেন ঠিক তা পাননি? আপনি প্রম্পটটি পরিবর্তন করতে পারেন। দিনের সময় পরিবর্তন করুন, সঙ্গে কিছু উপাদান যোগ করুন। যা ভাবচ্ছেন স্পষ্টভাবে লিখুন।
ধাপ ৬
একবার আপনি ছবিটি আপনার মনের মত পেয়ে গেলে, তা আপনার ফোনে সেভ করে রাখুন। এটিকে ওয়ালপেপারে বা বন্ধুদের সাথে শেয়ার করুন, অথবা আপনার নিজস্ব ঘিবলি-অনুপ্রাণিত গল্পটি সকলের সামনে তুলে ধরুন।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications