Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business Ideas For Women: এই তিন ব্যবসা শুরু করুন মাত্র ১০ হাজারে! জানেন কীভাবে?

Business Ideas For Women: সমস্ত জিনিসের দাম বাড়ছে! বেতনের টাকায় সংসার চালানো রীতিমত চ্যালেঞ্জের হয়ে উঠছে। এই অবস্থায় অনেকেই কাজের ফাঁকে বিভিন্ন ব্যবসা শুরু করার কথা ভাবছেন। এমনকি বহু বাড়ির মহিলারাও নানা ভাবে কাজ করে সংসারে অবদান রাখছেন। কিন্তু ভালো ভাবে ব্যবসা করতে গেলে প্রয়োজন মোটা বিনিয়োগ। তা অনেক সময়ই সম্ভব হয় না।

তবে এই প্রতিবেদনে এমন তিনটি ব্যবসার খোঁজ রইল যা মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করা যেতে পারে। এমনকী মহিলারা কাজের ফাঁকে (Business Ideas For Women) সময় করে এই কাজ করতে পারবেন। এক নজরে তিন ব্যবসার খুঁটিনাটি তথ্য-

Business Ideas For Women

Business Ideas For Women:আচারের ব্যবসা

সারা বছর ধরেই আচারের চাহিদা রয়েছে। বিভিন্ন ধরনের আচারের চাহিদা রয়েছে। বিশেষ করে আম, তেঁতুল, লেবুর তৈরি আচারের চাহিদা সবথেকে বেশি থাকে। বাড়িতে বসেই মহিলাদের জন্যে সেরা ব্যবসা হতে পারে এটি। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা (Business Ideas For Women) করা যেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কিংবা ইউটিউবের সাহায্য নিতে পারেন।

এমনকি হোয়াটস অ্যাপের মাধ্যমেও বড় একটা মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে পৌঁছে যেতে পারেন। অন্যদিকে বিভিন্ন ই-কর্মাস সাইটেও প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তবে প্রথম দিন থেকে প্যাকেজিং ভালো রাখতে হবে।

Business Ideas For Women: যোগা ক্লাস

ফিট থাকতে কেনা চায়! কিন্তু কাজের চাপে অনেক সময় তা হয়ে ওঠে না। সময় পেলেই যোগা কিংবা জিমে যান অনেকেই। এই বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবিলম্বে এই কাজ শুরু করতে পারেন। বাড়িতে কিংবা কোথাও মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ (Business Ideas For Women) করে এই কাজ করা যায়।

মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই বিষয়ে দক্ষ হলে যোগা সেন্টার খুলতেই পারেন। স্টুডেন্ট গুনে শেষ করতে পারবেন না। অনলাইনেও বহু সংস্থার মাধ্যমে যোগা শেখানোর সুযোগ রয়েছে। সেখানে যুক্ত হয়েও ভালো টাকা রোজগার করতে পারবেন।

Business Ideas For Women: ব্লগিং

অনেকেই এখন ব্লগিং'কে পেশা হিসাবে নিচ্ছে। ভালো ভিডিও বানিয়ে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপলোড করে মাসে মোটা অঙ্কের লাভ পাওয়া যাচ্ছে। এই কাজ করতে তেমন বিনিয়োগ (Business Ideas For Women) নেই। নিজের মোবাইলে ভিডিও তুলে কাজ শুরু করতে পারেন। তবে যে ভিডিও তৈরি করবেন তাতে যেন সৃজনশীলতা এবং অভিনবতব থাকে। তাহলেই জমে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+