জানেন কি প্রথম কবে বাজেট পেশ হয়েছিল? দেশের দীর্ঘতম বাজেট কোনটা?
Budget 2024: নির্বাচনের আগে সর্বশেষ লোকসভা অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন বসবে লোকসভায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করবেন। লোকসভা নির্বাচনের আগে কী চমক দেওয়া হবে? চর্চা সব মহলেই।
ইতিমধ্যেই হালুয়া উৎসব হয়ে গিয়েছে। অর্থমন্ত্রী হালুয়া পরিবেশন করেছিলেন। গত ২৪ তারিখের এই অনুষ্ঠান ঘিরে বিরোধী শিবির থেকে খোঁচাও এসেছিল। এবারের বাজেট কি জনমুখী? না কি ভোটবাক্সের কথা ভেবে চমক? না কি ভোট টানতে নরেন্দ্র মোদী সরকারের জনমুখী বাজেট? প্রশ্ন উঠেছে।

ফেব্রুয়ারি মাসের এই বাজেটকে অন্তর্বর্তী' হিসেবে বিবেচনা করা হয়। কারণ, সম্ভবত এপ্রিল-মে মাসে সাধারণ নির্বাচনের মুখোমুখি হচ্ছে ভারত। তাই এটি নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের চূড়ান্ত বাজেট। এবার কেন্দ্রীয় বাজেট সম্পর্কে ১০ টি বিষয় আলোচনা করা যাক।
বাজেট কবে থেকে শুরু হয়েছিল? বাজেটে কী হয়? সেই সব বিষয়ে আলোকপাত করা হল।
১. প্রতি বছর সরকার বাজেট পেশ করে। কেন্দ্রীয় সরকারের বাজেটে দুটি অংশ রয়েছে। বার্ষিক আর্থিক বিবৃতি ও অনুদানের দাবি। যথাক্রমে সরকারি রাজস্ব এবং আনুমানিক ব্যয়ের রূপরেখা।
২. ১৮৬০ সালের ৭ এপ্রিল ভারতে প্রথম বাজেট বেশ করা হয়েছিল৷ কলোনিয়াল কালচারের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে এই বাজেট পেশ করা হয়েছিল৷ স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন এই বাজেট পেশ করেন। পরবর্তীতে এটি স্বাধীন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস।
৩. ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের থেকে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল৷ স্বাধীন ভারতবর্ষে সেই বছরেই প্রথম বাজেট পেশ হয়েছিল৷ ১৯৪৭ সালের ২৬ নভেম্বর সেই বাজেট পেশ হয়। তৎকালীন অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি বাজেট পেশ করেছিলেন।
৪. নরেন্দ্র মোদীর আমলে এবার কেন্দ্রীয় অঅর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি রেকর্ড করেছিলেন ২০২০- ২১ সালের বাজেট পেশের সময়। টানা ২ ঘণ্টা ৪২ মিনিট তিনি বাজেট পেশ করেছিলেন। দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ড তাঁরই।
৫. কংগ্রেস আমলে নরসীমা রাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন অঅর্থনীতিবিদ মনমোহন সিং। ১৯৯১ সালে তিনি বাজেট পেশ করেছিলেন। ১৮,৬০৪ টি শব্দ ব্যবহার করা হয়েছিল সেই বার। শব্দের দিক থেকে সেটি ছিল দীর্ঘতম বাজেট বক্তৃতা।
৬. সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতার নজিরও আছে এই ভারতবর্ষে। দেশের অর্থমন্ত্রী মুলজিভাই প্যাটেল ১৯৭৭ সালে এই বাজেট পেশ করেছিলেন। মাত্র ৮০০ শব্দ ব্যবহার করা হয়েছিল ওই বাজেটে।
৭. দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট প্রস্তাব জমা দিয়েছিলেন। অর্থমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে ১০টি বাজেট পেশ হয়েছিল।
৮. ১৯৯৯ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কার্যক্রম দিনে বাজেট পেশ হত। বিকাল পাঁচটায় সেই সময় কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছিল। অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সময় পরিবর্তন করে বেলা ১১ টা করেছিলেন।
৯. ১৯৫৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেট কেবল ইংরাজি ভাষায় প্রকাশ করা হত। পরবর্তী কালে কংগ্রেস সরকার হিন্দি ও ইংরাজি দুই ভাষায় বাজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়। সেই মতো এখনও দুই ভাষাতেই বাজেট প্রকাশিত হয়।
১০. করোনা অতিমারীর সময় ভারতের বাজেট অধিবেশনের ক্ষেত্রে একটি বিশেষ ঘটনা দেখা যায়। ২০২১ - ২২ সালে বাজেট পেশ হয়েছিল। সেই বাজেট ছিল সম্পূর্ণ ডিজিটাল। স্বাধীন ভারতবর্ষে সেটিই প্রথম ডিজিটাল বাজেট।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications