Budget 2024-25: বাজেটে যেসব ক্ষেত্রে কর ছাড়ের আশা করছেন গৃহঋণ গ্রহীতারা
Budget 2024-25: মধ্যে মাত্র কয়েকটি দিন। তারপরেই চলতি আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে অনেকেই অনেক কিছু আশা করছেন। তার মধ্যে রয়েছেন ঋণ গ্রহীতারা। তাঁরা আশা করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে তাঁদের কর ছাড় সম্পর্কিত দাবি গুলি বিবেচনা করবেন।
ঋণ গ্রহীতারা চাইছেন, আয়কর আইনের ২৪বি-এর অধীনে গৃহঋণের সুদের ওপরে কর ছাড় বৃদ্ধি করা হোক। এছাড়া ৮০ইইএ ধারা পুনঃপ্রর্বতনের দাবিও তারা করেছে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য কর ছাড়ের সুবিধা তারা চাইছেন।

- গৃহঋণের সুদের ওপরে কর ছাড় বৃদ্ধি
গৃহঋণ গ্রহীতাদের প্রাথমিক দাবি হল, আয়কর আইনের ২৪বি ধারায় হোম লোনের সুদের ওপরে বাজেটে কর ছাড়ের সুবিধা দুই লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হোক। কারণ হিসেবে তাঁরা বলছেন, টিয়ার থ্রি ও টিয়ার ফোর শহরের সম্পত্তি ব্যয়বহুল হয়ে উঠেছে।
পাশাপাশি ঋণদানকারী সংস্থাগুলি বলছে, আবাসনের চাহিদা বাড়াতে বাজেটে কর ছাড়ের সুবিধা দিতে হবে। কারণ করোনা মহামারীর পর থেকে আবাসন বিক্রি হ্রাস পেয়েছে।
- গৃহ ঋণ মূল অংশ পরিশোধের জন্য আলাদা বিভাগ
বর্তমানে হোম লোন জমায় মূল অর্থে ছাড় পাওয়া যায় আয়কর আইনের ৮০ সি ধারায়। সেখানে ছাড় পাওয়া যায় দেড় লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু করের বিভিন্ন ক্ষেত্রে ছাড়ে তা ইতিমধ্যেই পরিপূর্ণ। তাই গৃহ ঋণের মূল অংশষ পরিশোরে জন্য আয়রকর আইনে পৃথক ব্যবস্থা থাকা উচিত।
- ৮০ইইএ ধারা পুনঃপ্রর্বতন
৮০ইইএ ধারায় প্রথমবারের গৃহঋণের ক্রেতারপা হোম লোনের সুদের ওপরে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। এটি ২০২২-এর মার্চে বন্ধ হয়ে যায়। এই ধারা ফের চালুপর দাবি উঠেছে।
- সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য কর ছাড়
সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য কর ছাড়ের দাবিও করা হয়েছে। কারণ মুম্বইয়ের মতো ব্যয়বহুল শহরে বর্তমানে ৪৫ লক্ষের সীমা অপর্যাপ্ত। বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুদের ভর্তুকি ৪৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষেত্রে পাওয়া যায়। তা বাড়িয়ে ৬৫ লক্ষ টাকা করার দাবি উঠেছে।
- ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমের পুনর্বহালের দাবি
ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমের পুনর্বহালের দাবি উঠেছে। এই স্কিম ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত বৈধ ছিল। এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন আর্থিক ভাবে পিছিয়ে পড়া, নিম্ন ও মধ্য আয়ের লোকজন। তাঁরা গৃহ ঋণে ভর্তুকি পেয়েছিলেন।












Click it and Unblock the Notifications