Bank Holidays in July 2024: জুলাই মাসে ১২ দিন ছুটি! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ, একনজরে

Bank Holidays in July 2024: আরবিআই জুলাই মাসের জন্য ছুটির সময়সূচি প্রকাশ করেছে। সারা দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি দ্বিতীয় ও চতুর্থ শনিবার-সহ ১২ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে। রাজ্য ভিত্তিক উৎসবের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি শুধুমাত্র সেই রাজ্যগুলিতেই বন্ধ থাকতে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসের জন্য ছুটির তালিকা তৈরি করে। সেখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং নামে তিনটি বিভাগের অধীনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। জাতীয় ও আঞ্চলিক ছুটির পাশাপাশি জুলাইয়ের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি। সব মিলিয়ে জুলাইয়ে বারো দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে।

Bank Holidays in July 2024

দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। জুলাই মাসও সেই তালিকার বাইরে নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in July 2024)। নিচে জুলাই মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল।

ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in July 2024)

  • জুলাই ৭: রবিবার
  • জুলাই ১৩: দ্বিতীয় শনিবার
  • জুলাই ১৪: রবিবার
  • জুলাই ২১: রবিবার
  • জুলাই ২৭: চতুর্থ শনিবার
  • জুলাই ২৮: রবিবার

বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in July 2024), সেগুলি হল

  • জুলাই ৩: বুধবার, বে দিখলাম (মেঘালয়)
  • জুলাই ৬: শনিবার, এনএইচআইপি দিবস (মিজোরাম)
  • জুলাই ৮: সোমবার, রথযাত্রা(মণিপুর)
  • জুলাই ৯: মঙ্গলবার, দ্রুকপা সে-জি (সিকিম)
  • জুলাই ১৬: মঙ্গলবার, হারেলা (উত্তরাখণ্ড)
  • জুলাই ১৭: বুধবার, মহরম/আশুরা/ইউ তিরোট সিং ডে ( পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, নতুন দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, মিজোরাম,ত্রিপুরা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, মধ্যপ্রদেশ)

ব্যাঙ্কগুলিতে দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে প্রযুক্তি গ্রাহকদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in July 2024) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+