বাংলাদেশের জিডিপি ভারতের ২০ ধনকুবেরের সম্পদের থেকে কম! তালিকায় কে কে, একনজরে
বাংলাদেশের রাস্তাঘাট আগের থেকে আরও ঝকঝকে, চকচকে। সঙ্গে রয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল এবং আরও অনেক কিছু। তারপরেই ভারতের সঙ্গে বাংলাদেশের জিডিপির কোনও তুলনা নেই। বাংলাদেশের জিডিপি ভারতের শীর্ষে থাকা ২০ জন ধনকুবেরের সম্পদের থেকে কম। এই মাসেই আইএমএৎফ এব্যাপারে তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশের ২০২৩-এর জিডিপি সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। পাশাপাশি ফোর্বসের তালিকাও প্রকাশ হয়েছে ১১ অক্টোবর। যেখানে ভারতের ধনকুবেরদের কথাা বলা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের আনুমানিক জিডিপি এবং ভারতের শীর্ষ ধনকুবেরদের সম্পদের পরিমাণ।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বাংলাদেশকে নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের জিডিপি ৪৪৬.৩৫ বিলিয়ন ডলার। দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বাংলাদেশের বৃদ্ধির হার সাম্প্রতিক বছরগুলিতে অনেক বেশি প্রভাবিত করেছে। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রকৃত জিডিপির বৃদ্ধি ৬ শতাংশ। যা বিশ্বের অনেক দেশের থেকে ভাল। তবে ভারতের থেকে তা ৮-৯ গুণ কম।
অন্যদিকে যদি ভারতের শীর্ষ ২০ জন ধনকুবেরের মোট সম্পদ হিসেব করা যায়, তাহলে তা বাংলাদেশের জিডিপির থেকে অনেকটাই বেশি। পরিসংখ্যান অনুসারে ভারতের শীর্ষ ২০ ধনকুবেরের মোট সম্পদ ৪৬৩.২ বিলিয়ন ডলার।
| ধনকুবেরদের নাম | মোট সম্পত্তির পরিমাণ (বিলিয়ন ডলারে) |
| মুকেশ আম্বানি | ৯২ |
| গৌতম আদানি | ৬৮ |
| শিব নাদার | ২৯.৩ |
| সাবিত্রী জিন্দাল ও পরিবার | ২৪ |
| রাধাকিশোর দামানি ও পরিবার | ২৩ |
| সাইরাল পুনাওয়ালা | ২০.৭ |
| হিন্দুজা পরিবার | ২০ |
| দিলীপ সিংভি ও পরিবার | ১৯ |
| কুমার বিড়লা | ১৭.৫ |
| শাপুর মিস্ত্রি ও পরিবার | ১৬.৯ |
| সুনীল মিত্তাল ও পরিবার | ১৬.৮ |
| গোদরেজ পরিবার | ১৬.৭ |
| লক্ষ্মী মিত্তল | ১৫.৯ |
| বাজাজ পরিবার | ১৫ |
| উদয় কোটক | ১৩.৪ |
| কুশল পাল সিং | ১১.৯ |
| আজিম প্রেমজি | ১১.৬ |
| রবি জয়পুরিয়া | ১১.৫ |
| মধুকর পারেখ ও পরিবার | ১১.১ |
| বর্মণ পরিবার | ৮.৯ |
-
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র










Click it and Unblock the Notifications