Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের অষ্টম বর্ষপূর্তি উদযাপন, লেহ ও শ্রীনগরে নতুন শাখা
Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের বিস্তার বাড়ছে। আজ কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পালন করল অষ্টম বর্ষপূর্তি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন এইচডিএফসি ব্যাঙ্কের ডিরেক্টর কেকি মিস্ত্রি।
কেন্দ্রশাসিত লাদাখের লেহ-তে বন্ধন ব্যাঙ্কের শাখা খোলার কথা ঘোষণা করা হলো এদিন। আরও একটি শাখা খুলেছে শ্রীনগরে।

এদিন "ভারতে অর্থনীতি, হাউজিং এবং কর্পোরেট গভর্নেন্সের দৃষ্টিভঙ্গি" শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছিল। এইচডিএফসি ব্যাঙ্কের ডিরেক্টর কেকি মিস্ত্রি বলেন, বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। বর্ষপূর্তির বক্তৃতা দিতে পেরে সৌভাগ্যবান।
তিনি আরও বলেন, বন্ধন ব্যাঙ্কের যাত্রাপথ কাছে থেকে দেখেছি। আমি জানি সঠিকভাবেই ব্যাঙ্কিং পরিষেবা ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন। গ্রাহকদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তনের অনুঘটক রূপে কাজ করার অভিপ্রায়ের প্রতি তাঁদের দৃঢ় প্রতিশ্রুতির কথাও জানি। আমি ব্যাঙ্কের ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করি।
বন্ধন ব্যাঙ্ক একটি মিউজিক্যাল লোগোর মাধ্যমে তার সোনিক আইডেন্টিটি প্রকাশ করল। জাতীয়স্তরে প্রশংসিত সঙ্গীত সুরকার অমিত ত্রিবেদী রচিত এই মিউজিক্যাল লোগোটির মাধ্যমে বন্ধন ব্যাঙ্কের অন্তরের মূল্যবোধের কথা অনুরণিত হয়েছে।

বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, এমডি ও সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন,বন্ধন ব্যাঙ্কের এই আট বছরের এই যাত্রাপথ একটি দুর্দান্ত উত্তরণ। লেহতে আমাদের ব্যাঙ্কের শাখা খোলার মাধ্যমে আমরা আরও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের উপস্থিতি প্রতিষ্ঠা করেছি। এতে আমাদের সারা ভারতে উপস্থিতির সংখ্যাও বেড়েছে। সারা দেশে ব্যাপক জনসংখ্যার কাছে পৌঁছানোই লক্ষ্য।
তাঁর কথায়, আমরা আমাদের উপস্থিতি সম্প্রসারণ করতে থাকব। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য এবং আমাদের বিশ্বাস করার জন্য, আমাদের উপর আস্থা রাখা ও সমর্থন প্রদর্শনের জন্য আমি আমাদের সকল অংশীদারদের এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, লেহ এবং শ্রীনগরে নতুন শাখা সম্প্রসারণের মাধ্যমে, বন্ধন ব্যাঙ্ক এখন ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ৩৫টিতে উপস্থিত রয়েছে। সারা দেশের ৬১০০টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ৩ কোটিরও বেশি গ্রাহকদের পরিষেবা প্রদান করা হচ্ছে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications