Bandhan Bank-OTDC: পর্যটকদের সুবিধায় বড় পদক্ষেপ ওডিশা সরকার ও বন্ধন ব্যাঙ্কের, নগদ নিয়ে চিন্তা থাকবে দূরে
Bandhan Bank-OTDC: বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে নগদের সমস্যায় পড়েন অনেকেই। ওডিশায় গেলে এবার সেই চিন্তা থাকবে দূরে। তা নিশ্চিত করতে ওডিশা সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধল বন্ধন ব্যাঙ্ক।
ওডিশার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে যাতে কার্ড দিয়ে পর্যটকরা আর্থিক লেনদেন করতে পারেন তারই ব্যবস্থা করতে হাত মেলাল বন্ধন ব্যাঙ্ক ও ওডিশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

ওডিশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (OTDC) লিমিটেডের জন্য অর্থ প্রদানের ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে আজ বন্ধন ব্যাঙ্ক এবং ওড়িশা সরকারের সঙ্গে গাঁটছড়া সম্পন্ন হলো। পর্যটকদের কার্ড দিয়ে অর্থ প্রদান করাকে সহজ করে তুলতে ব্যাঙ্কের তরফ থেকে PoS মেশিন অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিন প্রদান করা হলো।
এই সুবিধার আওতায় পড়ছে পুরী, ভুবনেশ্বর, কোনার্ক, চিল্কা এবং গোপালপুরের মতো বেশ কিছু প্রাইম লোকেশন। যে সব জায়গায় সহজেই কার্ড দিয়ে পেমেন্ট অর্থাৎ অর্থ প্রদান করতে পারবেন পর্যটকেরা। এই PoS মেশিনগুলি থাকায় পর্যটকদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও ত্বরান্বিত হবে।

এই ব্যবস্থাপনার ফলে বিশেষ সুবিধা পাবেন পর্যটক এবং OTDC আধিকারিকরা। অনেক সময়ে পর্যটকদের কাছে নগদ টাকা কম থাকার কারণে বেশ কিছু পরিমাণ রাজস্বের ক্ষতি হতো OTDC-র। এখন EDC মেশিনগুলি থাকার ফলে সেটাকেও রোধ করা যাবে।
বন্ধন ব্যাঙ্কের রিটেল ব্যাঙ্কিং হেড শান্তনু সেনগুপ্ত জানান, ওডিশা রাজ্য বন্ধন ব্যাঙ্কের কাছে গুরুত্বপূর্ণ। পর্যটকদের অর্থ প্রদানের ক্ষেত্রে সুবিধা দিতে পারার ক্ষেত্রে ওডিশা সরকারের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। বন্ধন ব্যাঙ্ক সকলের ব্যাঙ্ক হয়ে ওঠার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রচেষ্টাকে সফল করার ক্ষেত্রে এটি আরেকটি পদক্ষেপ।
এই মুহূর্তে ওডিশায় বন্ধন ব্যাঙ্কের প্রায় ১৫০টি ব্যাঙ্কিং আউটলেট রয়েছে। এর পাশাপাশি ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে অঞ্চল জুড়ে ৬,১০০টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩ কোটিরও বেশি গ্রাহককে ব্যাঙ্কিং পরিষেবা দিচ্ছে এই বন্ধন ব্যাঙ্ক।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications