কেন্দ্রীয় বাজেট ২০২৩: পুরনো বনাম নতুন আয়কর স্ল্যাবের পরিবর্তন, দেখুন একনজরে
২০২০ সালের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম একটি নতুন আয়কর ব্যবস্থা চালু করেছিলেন। তবে নতুন কর ব্যবস্থায় করদাতাদের জন্য খুশির খবর।
বাজেট মানেই প্রত্যাশা। সমস্ত সেক্টরেই এক একরকম প্রত্যাশা থাকে। যেমন বেতনভোগীদের প্রত্যাশা থাকে আয়কর ছাড়ে। এবার পুরনো ও নতুন রেজিমে কতটা ছাড় মিলছে, তার দিকে নজর ছিল এদিন। ২০২২-২৩'এর জন্য আয়কর স্ল্যাবগুলিতে কোনও পরিবর্তন ঘোষণা করা হয়নি। এবার নতুন কর কাঠামোর পরিবর্তন করা হল।

২০১৪ সাল থেকে আয়কর স্ল্যাবগুলির কোনও পরিবর্তন করা হয়নি। ব্যক্তিগত কর ছাড়ের সীমাটি শেষবার ২০১৪ সালে সংশোধিত হয়েছিল। ২০২০ সালের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি নতুন আয়কর ব্যবস্থা চালু করেছিলেন। তবে নতুন কর ব্যবস্থায় করদাতাদের জন্য খুশির খবর দিয়েছেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় বাজেট ২০২৩: নতুন ট্যাক্স স্ল্যাব
1. ৩ লক্ষ পর্যন্ত আয় সম্পূর্ণ করশূন্য।
2. ৩ লক্ষ থেকে ৬ লক্ষ পর্যন্ত আয়ের উপর নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে ৫ শতাংশ হারে কর।
3. ৬ লক্ষ থেকে ৯ লক্ষ পর্যন্ত আয়ের উপর নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে ১০ শতাংশ হারে কর।
4. ৯ লক্ষ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ের উপর নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে ১৫ শতাংশ হারে কর।
5. ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ের উপর নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে ২০ শতাংশ হারে কর।
6. ১৫ লক্ষের বেশি আয়ের উপর নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে ৩০ শতাংশ হারে কর।
এখানে উল্লেখ্য, ২০২৩-এর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন নতুন রেজিমে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় কর শূন্য ছিল। তা বাড়িয়ে ৭ লক্ষ করা হয়েছে। এর ফলে নতুন কর ব্যবস্থায় বেতনভোগীরা করে ছাড় পাবেন। ৭ লক্ষ পর্যন্ত আয় হলে কর দিতে হবে না।
কেন্দ্রীয় বাজেট ২০২৩: পুরনো ট্যাক্স স্ল্যাব
1. ২.৫ লক্ষ পর্যন্ত আয় সম্পূর্ণ করশূন্য।
2. ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ পর্যন্ত আয়ের উপর পুরনো ট্যাক্স ব্যবস্থার অধীনে ৫ শতাংশ হারে কর।
3. ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ পর্যন্ত আয়ের উপর পুরনো ট্যাক্স ব্যবস্থার অধীনে ১৫ শতাংশ হারে কর।
4. ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ের উপর পুরনো ট্যাক্স ব্যবস্থার অধীনে ২০ শতাংশ হারে কর।
5. ১০ লক্ষের বেশি আয়ের উপর পুরনো ট্যাক্স ব্যবস্থার অধীনে ৩০ শতাংশ হারে কর।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications