সপ্তাহের কোন বারে কোন খাবার খেলে গ্রহের সমস্যা কাটতে পারে, শাস্ত্র মতে কিছু তথ্য
সপ্তাহের কোন বারে কোন খাবার খেলে গ্রহের সমস্যা কাটতে পারে, শাস্ত্র মতে কিছু তথ্য
গ্রহের সমস্যা অনেকেরই থাকে। জ্যোতিষ মতে তা কাটানোর জন্য বহুজনই বিভিন্ন পন্থার আশ্রয় নেন। এদিকে শাস্ত্র ও জ্যোতিষ বিশেষজ্ঞের মতে সপ্তাহের বিভিন্ন বার অনুযায়ী বিভিন্ন গ্রহের দোষ কাটানোর পন্থা হচ্ছে খাদ্যাভ্যাস। খাবার থালায় এমন কিছু থাকতে হবে, যা বার অনুযায়ী কাটিয়ে দেয় একটি নির্দিষ্ট গ্রহের দোষ।

রবি ও মঙ্গলের সমস্যা কাটাতে কী পন্থা?
যাঁদের জন্মছকে রবি নীচস্থ বা রবির মহাদশা চলছে বা রবিতে সংকট রয়েছে তাঁদের রবিবার সবজি মিশ্রিত খিচুড়ি খাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। মঙ্গলে যাঁদের একই সমস্যা রয়েছে তাঁরা মঙ্গলবার তেল ছাড়া খাবার খান। আর পুজোর ভোগে লাড্ডু দিতে পারেন।

বুধ ও বৃহস্পতির সংকট
বুধকে কেন্দ্র করে সংকট কাটাতে বুধবার দুধের জিনিস বা মিষ্টি খাওয়ার পরামর্শ রয়েছে শাস্ত্রজ্ঞদের। আর বৃহস্পতির মহাদশা যাঁদের চলছে বা এই গ্রহটি নিচস্থ যাঁদের, তাঁরা বৃহস্পতিবার দই জাতীয় খাবার খেতে পারেন।

শুক্র , শনি, চন্দ্রে সমস্যা
শুক্র নীচস্থ থাকলেই জীবনে প্রচুর অযাচিত বাধা আসে। আর তা রুখতে শুক্রবার ঘি সহযোগে ভাত খাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রজ্ঞরা। শনিতেও এমন সমস্যা থাকলে তিলের খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চন্দ্রে সমস্যা থাকলে যে কোনও সাদা মিষ্টি খাওয়ার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

কেতু ও রাহুর সমস্যা
বলা হচ্ছে কেতুর মহাদশায় শনিবার নিমপাতা খেলে তা কেটে যায়। এই দিন উচ্ছে খেলেও একই ফল দায়ক হয় তা। কেতু নীচস্থ থাকলে তেতো স্বাদের যেকোনও জিনিস ভালো। রাহু নিচস্থ থাকলে আমের তৈরি যেকোনও খাবার কার্যকরী ফল দেবে বলে মত শাস্ত্রজ্ঞদের।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications