বুধের ঘর বদলে নতুন সম্পত্তি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বক্তৃতা, যোগাযোগ, বুদ্ধিমত্তা, অর্থনীতির কারক বলেই মনে করা হয়। শুভ গ্রহের মধ্যে ধরা হয় বুধকে। বুধ গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরেই শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
আগামী মাসে অর্থাৎ মে মাসে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। তারা প্রচুর অর্থ অর্জন করতে পারবেন। এসময় কোন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, জানুন।

- মিথুন রাশি
বুধ ঘর পরিবর্তন করায় মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনার আয়ের ঘরেই প্রবেশ করবে বুধ গ্রহ। তাই আপনি যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্টক মার্কেট বা লটারির ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। কোনও কাজ করার আগে ভেবেচিন্তে করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করতে পারেন। সেখানেও আপনি কিন্তু যথেষ্ট লাভ করতে পারবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারবে। চাকরিজীবীদের বেতন বাড়বে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। তবে কোনও পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সময়, অর্থ লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকুন। এই সময়ে পরিবার, ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হতে পারে। মনের ইচ্ছা পূরণ হবে। সময়টি অনুকূলে থাকায় মানসিক চাপ কমবে।
- সিংহ রাশি
বুধ ঘর পরিবর্তন করায় সিংহ রাশির ব্যক্তিদের জীবনে খুব ভালো সময় শুরু হবে। এই সময় আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। যেকোনও বড় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। চাকরিতে কর্মরত ব্যক্তিদের জীবনের সাফল্য আসবে। তাছাড়া আপনি যদি শুভ ও ধর্মীয় কোনও অনুষ্ঠানে বিনিয়োগ করতে চান করতে পারেন। রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা আরও বেশি নাম করতে পারবেন। ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি যদি কিছু সময়ের জন্য আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications