Tulsi Vastu Tips: বাড়িতে শুকনো তুলসী গাছ রাখা কি শুভ, আর্থিক দিকে উন্নতি করতে মানুন এগুলি
Tulsi Vastu Tips: জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দুধর্মে তুলসী গাছের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই গাছ যে বাড়িতে থাকে তাদের আর্থিক দিকে কখনোই অবনতি হয় না। তবে তুলসী গাছ বাড়িতে রাখলে খুব যত্ন করতে হয়। এবং তুলসী গাছের বিশেষ যত্ন না করলে বা এই গাছ শুকিয়ে গেলে তা যদি বাড়িতে রাখা হয় তাহলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান, বাস্তু ত্রুটি কাটাতে চান বা পরিবারে যদি কোনও অশান্তি থাকে এবং সেটি থেকে বের হতে চান তাহলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখুন। তবে সঠিক দিক অনুযায়ী তুলসী গাছ লাগাবেন। তুলসী গাছের বিশেষ যত্ন করবেন। বলা হয়, বাড়িতে শুকনো তুলসী গাছ রাখা অত্যন্ত অশুভ। এটি রাখলে আর্থিক দিকে নানান সমস্যা হবে। শুধু তাই নয়, পরিবারের কেউ হঠাৎ করেই অসুস্থ হতে পারেন।

- শুকনো তুলসী গাছ কি বাড়িতে রাখা শুভ?
যদি আপনার বাড়িতে শুকনো তুলসী গাছ থাকে তাহলে কিন্তু তা আপনি নদীতে বা পুকুরে গিয়ে ডুবিয়ে দিন, না হলে আপনার বাড়িতে সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে আর তার জায়গায় একটি নতুন তুলসী গাছ বাড়িতে বসাবেন।
- বুধ গ্রহ উন্নত হয়
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যাদের জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ খুব দুর্বল স্থানে রয়েছে তারা কিন্তু নিত্যদিন তুলসী দেবীর পূজা করতে পারেন এবং তুলসী গাছ বাড়িতে রাখলে তাদের আর্থিক দিকে কখনোই উন্নতি হবে না
- কোন দিকে রাখবেন এই গাছ
যখনই আপনি বাড়িতে তুলসী গাছ বসাবেন তখনই বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে লাগাবেন। এদিকটাই কিন্তু সঠিক দিক বলে মনে করা হয়। যদি আপনি অন্য কোণ করে তুলসী গাছ বসান তাহলে আপনার আর্থিক দিকে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। কোনও কাজেই সফলতা আসবে না। আপনার পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে, তাই আগে থেকেই সচেতন হোন।
- পারিবারিক কলহ দূর করতে কী করবেন
আপনি পারিবারিক কলহ দূর করতে চান তাহলে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিক বা উত্তর-পশ্চিম অংশে তুলসী গাছ লাগাতে পারেন, রান্না ঘরের কাছেও তুলসী গাছ লাগাতে পারেন।
- কোন দিনে তুলসী গাছে হাতে দেবেন না
জ্যোতিষীরা বলছেন, রবিবার, একাদশীর দিন বা সূর্য এবং চন্দ্রগ্রহণের দিন কখনোই তুলসী গাছে হাত দেবেন না। যদি আপনি বাড়িতে নিত্যদিন তুলসী গাছের পুজো করেন তবেও কিন্তু সেই এই দিনগুলিতে তুলসী গাছের জলও দেবেন না এবং স্পর্শও করবেন না।
- আর্থিক সঙ্কট কী করলে কাটবে
আর এই বিশেষ দিনগুলিতে তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়বেন না। তাছাড়াও সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া একদমই উচিত নয়। এতে আপনার বাস্তু ত্রুটি দেখা দেয়। তাছাড়া আপনি নিত্যদিন তুলসী গাছের পুজো করতে পারেন। সেই সঙ্গে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে মা লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন এবং অর্থ সংক্রান্ত যেকোনোও সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।
- কেন চিবাবেন না তুলসী পাতা?
স্নান না করে বা বাসি জামা কাপড় পরে কখনোই তুলসী গাছের পাতায় হাত দেবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী খুব রেগে যান। কখনোই তুলসী পাতা চিবাবেন না, এটিতে শরীর খারাপ হয়। যদি তুলসী পাতা খান তাহলে মুখে ঢুকিয়ে চুষে নিন। তুলসী পাতা চিবিয়ে খেলে দেবী লক্ষ্মী খুব রেগে যান।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications