November 2023: নভেম্বর মাসে তৈরি হবে এই দুই শুভ যোগ, দেবী লক্ষ্মীর কৃপা পাবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। আবার গ্রহরা অনেক সময় নানান যোগ তৈরি করে থাকে। শুভ, অশুভ যোগের প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপরে। এসময় দেবী লক্ষ্মী কিছু রাশির জাতক-জাতিকার ওপর সদয় থাকবেন।

নভেম্বর মাসের শুরুতেই শুক্র গ্রহ কন্যা রাশির গমন করবে এবং শনি মার্গী হবে শনিদের কুম্ভ রাশিতেই মার্গী হবে। আর এখানেই তৈরি হবে গজকেশরী ও শশ যোগ। নভেম্বর মাসে মেষ রাশিতে প্রবেশ করবে চন্দ্র। ইতিমধ্যে বৃহস্পতি উপস্থিত রয়েছে। আর্থিক দিকে লাভ হবে কোন রাশির জাতকদের।

November 2023

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিরা সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন, জীবনে তারা যা চাইবেন তাই করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবী মহিলারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা আরও বেশি নাম করতে পারবেন। ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। যারা শেয়ার বাজার, ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। জমি ও ভবন ক্রয়-বিক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে। এসময় লটারি কাটলে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময়ে চাকরিতে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে।

November 2023

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই আপনার সফলতা মিলবে। শুধু তাই নয়, আপনি কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। তাছাড়াও কারোর থেকে যদি ধার নেন, সেই ধার খুব সহজেই শোধ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি।আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা পুরানো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব উন্নতি হবে, চাকরিতে পদোন্নতি হওয়ার সময় শুরু। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+