these zodiac signs People should keep these things in their purse to overcome financial crisis say astrology
জীবনে সকলেই কঠিন পরিশ্রম করেন এগিয়ে যাওয়ার জন্য। তবে সকলে যে জীবনে সফলতা অর্জন করতে পারেন, তা কিন্তু নয়। আবার এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা কম পরিশ্রম করেও প্রচুর অর্থ উপার্জন করেন। কেউ বা প্রচুর অর্থ উপার্জন করলে তা ধরে রাখতে পারেন না।
এতে কিন্তু তাঁদের মানসিক চাপ বাড়তে থাকে। যে কারণে অনেক সময়ে সংসারে অশান্তি শুরু হয়ে যায়। যদি আপনি রাশিচক্র অনুসারে এই জিনিসগুলি আপনার পার্সে রাখেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। এমনকি আর্থিক দিকেও খুব লাভ হবে, আপনার। জানুন কোন রাশির ব্যক্তিরা পার্সে কোন কোন জিনিস রাখবেন।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা পার্সে লাল রঙের কোনও কাপড় কিংবা ০তামার মুদ্রা রাখুন। এতে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ সন্তুষ্ট হবে। জমি ও বাড়ি কিনতে পারেন।আপনার আত্মবিশ্বাস বাড়বে। সম্পদও বাড়তে থাকবে।পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। মঙ্গলের কৃপায় আপনি সব কাজেই সাফলতা পাবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা তাদের পার্সে ছোট রুপোর মুদ্রা কিংবা সাদা রুমাল রাখতে পারেন। এতে শুক্র গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে শক্তিশালী হবে। চাকরি ও ব্যবসা উভয় দিক থেকেই এই সময়টি আপনার জন্য শুভ। এই সময়ে, যদি আপনি আপনার কাজ পরিকল্পিতভাবে করেন, তাহলে আপনার বিশেষ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। শুক্রের কৃপায় প্রেম জীবনেও আপনার সাফল্য আসবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা পার্সে সবুজ রঙের যেকোনও জিনিস রাখতে পারেন। এতে বুধ গ্রহ খুব খুশি হবেন। এতে আপনার জীবনে সফলতা নিশ্চিত। নতুন আয়ের উৎস তৈরি হবে। ব্যবসায় আপনি কাঙ্ক্ষিত লাভ পাবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাঁদের সুখের সময়।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা তাদের পার্সে সোনালী রঙের কোনও লকেট কিংবা মুক্ত রাখতে পারেন। এতে আপনি মানসিক শান্তি পাবেন। সেই সঙ্গে চন্দ্র গ্রহ কিন্তু শক্তিশালী হবে। চাঁদের কৃপায় আপনি সব কাজেই এগিয়ে যেতে পারবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা তাদের পার্সে সূর্য যন্ত্র রাখতে পারেন। এতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। চাকরিজীবীরা কোথাও থেকে আরও ভালো অফার পেতে পারেন। সূর্যের বিশেষ কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা পার্সে মৌরি, ছোলার ডাল রাখতে পারেন। এতে বুধ গ্রহ তাদের জন্মকুণ্ডলীতে সঠিক স্থানে বসবে। কর্মজীবীদের জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে।শক্তিশালী হবে। আর্থিকদিকেও লাভ হবে। মানসিক শান্তি পাবেন ও কোনও কাজেই পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা যদি আর্থিক দিকে খুব লাভ করতে চান, তাহলে তারা একটি সাদা কাগজে 'শ্রী’ লিখে তাদের পার্সে রেখে দিন। যদি পারেন এটি মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার রাখবেন। এতে সম্পদের দেবী লক্ষ্মী কিন্তু আপনার উপর কৃপা করবেন। তার কৃপায় আপনার জীবনেও সফলতা আসবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের পার্সে লাল রঙের চন্দন রাখতে পারেন। লাল রঙের কাপড় কিংবা তামার কোনও যন্ত্র রেখে দিন। এতে মঙ্গল গ্রহ খুব খুশি হবে। তার কৃপায় আপনাদের জীবনেও সফলতা আসবে। আপনার আটকে থাকা কাজগুলি সময়মতো শেষ করতে পারবেন। আর্থিকদিকে লাভ হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকারা পার্সে হলুদের টুকরো রেখে দিতে পারেন। এতে বৃহস্পতি গ্রহের বিশেষ কৃপায় আপনাদের জীবনে সফলতা আসবে।ব্যবসায়ে আপনি খুব লাভ করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিরা তাদের পার্সে গোল মরিচ কিংবা লোহার একটু টুকরো রেখে দিন। এতে শনিদেব খুব খুশি হবেন। আপনার জীবনেও সফলতা আসবে। কেরিয়ার ও ব্যবসায়ে খুব নাম করতে পারবেন। আর্থিক দিকেও লাভ হবে আপনার।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরা তাদের পার্সে নীল রঙের কোনও কাপড় কিংবা নীলা রাখতে পারেন। এতে আপনাদের অত্যন্ত শুভ হবে, আর্থিক দিকেও যথেষ্ট লাভ হবে।ব্যবসায় লাভ করতে পারবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।আত্মবিশ্বাস বাড়তে থাকবে।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিরা তাদের পার্সে হলুদ ফুল বা ছোট জাফরান রাখতে পারেন। এতে তাদের মানসিক শান্তি বাড়তে থাকবে। শুধু তাই নয়, অর্থপ্রাপ্তি নিশ্চিত। আর্থিকদিকেও খুব লাভ হবে। চাকরি থেকে ব্যবসাতে লাভের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা। অর্থের অভাব মিটে যাবে। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications