Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গণেশ চতুর্থীতে গণপতিকে রাশি অনুযায়ী এই জিনিসগুলি অর্পণ করুন, দূর হবে আর্থিক সঙ্কট

জ্যোতিষশাস্ত্রে, গণেশের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। ১০ দিন ধরে চলবে এই উৎসব। চলতি বছর ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উৎসব শুরু হবে। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছর এই বিশেষ পুজোর আয়োজন করেন গণেশ ভক্তরা।

গণেশ চতুর্থীর তিথি শুভ সময় শুরু হচ্ছে, শুক্রবার বিকেল ৩ টে ০১ মিনিট থেকে। চতুর্থী শেষ হচ্ছে ৭ সেপ্টেম্বর ৫ টা ৩৭ মিনিটে। চতুর্থী পুজোর শুভ সময় সেপ্টেম্বর মাসের ৭ তারিখ সকাল ১১ টা ৩ থেকে, রাত ১ টা ৩৪ মিনিট পর্যন্ত। আর গনেশ বিসর্জন দেওয়ার সময় হচ্ছে, ১৭ তারিখ। রাশি অনুযায়ী কী কী জিনিস অর্পণ করবেন, দেখুন।

Ganesh Chaturthi

  • মেষ রাশি

গণেশ চতুর্থীর সময় মেষ রাশির জাতক জাতিকারা গণেশের পুজো করার সময় অবশ্যই লাড্ডু নিবেদন করবেন। এতে তিনি খুব খুশি হন।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিরা গণেশ চতুর্থীতে অবশ্যই মোদক নিবেদন করবেন। যদি পারেন ১০ দিনে রোজ মোদক নিবেদন করবেন। এতে তিনি খুব খুশি হবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা গণেশ চতুর্থীর সময় বাপ্পাকে চকোলেট মোদক নিবেদন করুন। অবশ্যই দুটি মোদক নিবেদন করবেন। এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকার এই বিশেষ সময়ে গণপতিকে বেসনের লাড্ডু নিবেদন করুন। যা খেতে ভীষণ পছন্দ করেন গণপতি।

  • সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিরা হলুদ লাড্ডু গণেশকে নিবেদন করুন। সেই সঙ্গে একটি সাদা ফুল অর্পণ করতে একদমই ভুলবেন না।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিরা বাপ্পার পুজো করার সময় কমলা রঙের লাড্ডু নিবেদন করুন। এতে আপনি জীবনে সকল কাজেই এগোতে পারবেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিরা গণপতিকে রসমালাই ও মোদক নিবেদন করুন। যা খেতে ভীষণ পছন্দ করেন বাপ্পা।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি ব্যক্তিরা গণপতিকে হলুদ রঙের একটি মালা নিবেদন করুন। যদি আপনি এটি নিবেদন করেন, তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে।

  • ধনু রাশি

গণপতিকে খুশি করতে ধনু রাশির জাতক জাতিকার ক্ষীর নিবেদন করুন। অবশ্যই ওপরে কিন্তু জাফরান দেবেন।

  • মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকারা অপরাজিতা ফুল দিয়ে গণপতির আসন সাজান। এতে গণপতির বিশেষ কৃপা পাবেন আপনি।

  • কুম্ভ রাশি

গণেশকে এই বিশেষ দিনে বেসনের লাড্ডু অর্পণ করুন। এতে তিনি জীবনে আপনি সুখী হবেন।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের জাতক-জাতিকারা গণেশকে খুশি করতে হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন। এতে গণেশের বিশেষ কৃপা পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+