Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পার্সে টাকার সঙ্গে এই জিনিসগুলি রাখলেই অর্থহানি নিশ্চিত, আপনি রাখেন না তো?

বাস্তুশাস্ত্রে এমন অনেক নিয়মের কথা বলা রয়েছে, সেগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার অর্থপ্রাপ্তি হবেই। আর্থিক সঙ্কটও জীবন থেকে দূর হবে। আবার এমন অনেক জিনিস রয়েছে, সেগুলি বাড়িতে রাখলে জীবনে সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, এতে আপনি কোনও কাজেই কখনও পিছিয়ে পড়বেন না।

এমন অনেক ব্যক্তিরা রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পরেও তাদের পার্সে পয়সা ধরে রাখতে পারেন না। আপনিও কি সেই তালিকায় পড়ছেন? জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, টাকার সঙ্গে এই জিনিসগুলি যদি আপনার পার্সে রাখেন তাহলে আপনার আর্থিক সঙ্কট জীবনে নেমে আসবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জানুন কী কী রাখবেন না।

wallets

পুরানো বিল

বাস্তুশাস্ত্র অনুসারে, পার্সে অনেকেই পুরনো বিল ও অদরকারি কোনও কাগজ টাকার সঙ্গেই রেখে দেন। এটি কিন্তু একদমই শুভ নয়। এতে আপনার অর্থ সঙ্কট জীবনে লেগে থাকবে। শুধু তাই নয়, মা লক্ষ্মীও কিন্তু রেগে যান। তাই পার্সে কোনও পুরনো বিল, এমনকি দরকারি কোনও জিনিস রাখবেন না।

কালো কাপড়

অনেকেই অনেক ধরনের ছোট কাপড়ের টুকরো দেবতার নামে নিজের পার্সে রেখে দেন। তারা মনে করেন, এতে তাদের অর্থ সঙ্কট কেটে গিয়ে জীবনে সুখে থাকতে পারবেন। তবে আপনারা ভুলেও কিন্তু টাকার সঙ্গে কালো কোনও কাপড় পার্সে রাখবেন না। এতে আপনাদের অর্থহানি হবে। এমনকি নেতিবাচক শক্তিতে আপনার জীবন জর্জরিত হতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।

ধারালো জিনিস

পার্সে টাকার সঙ্গে কোনও ধারালো জিনিস রাখা উচিত নয়। এমনকি ছুরি, কাঁচি, চাবির মতন কোনও জিনিস রাখবেন না। এটি খুব অশুভ। এটি পার্সে রাখলে আপনার খরচ ক্রমশ বাড়তে থাকবে। এতে আপনার অর্থের অভাব দেখা দেবে।

দেবতার ছবি

পার্সে কখনোই দেবতাদের ছবি রাখবেন না । কারণ অনেকেই পার্সে উপর বসে পড়েন কিংবা যেখানে সেখানে পার্স রেখে দেন ।এতে কিন্তু দেবতাদের অপমান করা হয় বলে মনে হয়। এতে আপনার জীবনে নানান সমস্যা হতে পারে।

মৃত ব্যক্তির ছবি

পার্সে কখনোই মৃত কোনও ব্যক্তির ছবি রাখবেন না। এতে আপনার অর্থহানি নিশ্চিত। সেই সঙ্গে কোনও কাজেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। তাই তাই আর্থিক সঙ্কট কাটাতে এই টিপসগুলো মেনে চলুন আপনিও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+