কেরিয়ারে সফলতা পেতে হলে বাস্তুর এই ৭ প্রতীকগুলি কি নির্দেশ করছে দেখে নিন
বাস্তুর ৭টি প্রতীক
ভারতীয় সংস্কৃতিতে আপনার জীবনের পরিসরগুলি বাড়ানোর জন্য, বিশেষ করে কেরিয়ারের খাতিরে বাস্তু প্রযুক্তিকে ব্যবহার করা খুবই সাধারণ ব্যাপার। বাস্তু আচার্য মনোজ শ্রীবাস্তবের বাস্তু প্রতীকগুলির নির্দেশিকা আপনার কেরিয়ারের সফলতাকে আকর্ষণ ও আমন্ত্রণ জানাবে। প্রতীকের এই প্রভাবগুলি অবচেতন মনে দারুণভাবে কার্যকর হয় এবং একাধিক ক্ষেত্রে গৃহীত হয়। উদাহরণ স্বরূপ বলা হয় যে ফ্যাশন ডিজাইনাররা এক ব্যক্তিকে লম্বা ও রোগা দেখানোর জন্য ভার্টিকাল স্ট্রাইপ ব্যবহার করেন এবং তা কাজও করে। একাধিক বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং গুরু তাদের ব্র্যান্ড বা পণ্যের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এ ধরনের প্রতীকগুলিকে ব্যবহার করে। এই প্রভাবটিই যা কেরিয়ারের সুযোগ এবং কারও জীবনে সমৃদ্ধি আকর্ষণ করতে বিচক্ষণভাবে ব্যবহার করা যেতে পারে।

সলিড ডেস্ক
আপনার ডেস্ক কেরিয়ারের প্রতীক বহন করে। এর জন্য আপনার শক্ত, স্থিতিশীল ডেস্ক সমর্থন ও মাটির প্রয়য়োজন। বাদামি রং যোগ স্থাপন করে পৃথিবীর সঙ্গে, তাই বাদামি কাঠের ডেস্ক বিশেষভাবে সহায়ক হতে পারে। আপনি হয়ত মনে করতে পারেন যে কাঁচের ডেস্ক স্টাইলিস্ট কিন্তু স্বচ্ছ কাঁচের টেবিলে কাজ করার অর্থ হল আপনার আইডিয়া ও সুযোগ আসলে তার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে। কাঁচের ডেস্কে কাজ করতে গিয়ে আপনার কাজের প্রতি মনোযোগ ও ফোকাস হারিয়ে ফেলতে পারেন।

লম্বা দেওয়াল
সাধারণত, আপনি যখন কাজ করবেন তথন যেন আপনার পেছনে শক্ত দেওয়াল থাকে, কিন্তু আধুনিক মডুলার ফার্নিচার ডিজাইনে ক্লাস্টার্ড ওয়ার্কস্টেশন রয়েছে যার কারণে বেশিরভাগ কর্মকর্তারা তাতে পিঠ দিয়ে বসে থাকেন। কিন্তু বাস্তবিক এর বিকল্প হল ডেস্ক চেয়ার এবং তার পেছনে উঁচু দেওয়াল কারণ এটা আরও বেশি সমর্থন ও স্থিতিশীলতা দেবে। এটি আপনাকে আপনার কাজ ও কেরিয়ারে বেশি করে সমর্থিত বোধ করাবে।

সবুজ
দিল্লির জ্যোতিষী ও খ্যাতনামা বাস্তু বিশেষজ্ঞ বাস্তু আচার্য মনোজ শ্রীবাস্তব বলেছেন, 'নিজের অফিস বা অফিস ডেস্কের ডানদিকে যদি সবুজ দৃশ্য রাখা হয় তবে তা তীব্রভাবে আপনার কেরিয়ারের প্রবৃদ্ধি করতে সহায়তা করবে। সবুজ হল বৃদ্ধি ও বাতাসের রং, যা আপনার কর্মজীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার অফিস বা ডেস্কের উত্তর দিকের দেওয়ালে সবুজ রঙের জঙ্গলের ছবি লাগিয়ে রাখুন। তবে যদি ডেস্কের বিন্যাসের কারণে তা সম্ভব না হয় তবে তা আপনার বসার বিপরীত দেওয়ালে লাগাতে পারেন। বিকল্পভাবে, আপনি আপনার ডেস্কে সবুজ পাতা সহ একটি ছোট ইন্ডোর গাছও রাখতে পারেন।

জলের উপাদান
জলের উপাদান প্রাচুর্য এবং সামাজিক সংযোগের প্রতীক। এই দুটিই কেরিয়ারকে ওপরের দিকে নিয়ে যায়। যদি আপনার ডেস্কের কাছে জলের ছবি বা জলের উপাদান থাকে তবে এটি আপনার কর্মজীবনে সম্পদ এবং মানুষের প্রবাহের প্রতীক হিসাবে আভাস দেয়। যদি এটি জলের ফোয়ারার মতো কিছু হয়, তাহলে এর অর্থ আপনি চান যে জলটি আপনার থেকে দূরে না গিয়ে বরং আরও কাছে এগিয়ে আসুক।

শংসাপত্রগুলিকে বাঁধিয়ে রাখুন
শংসাপত্র আপনার অর্জিত সম্মানকে নির্দেশ করে। আপনি যদি প্রশংসা এবং স্বীকৃতি জিতে থাকেন তবে সেগুলি ড্রয়ারে রাখার পরিবর্তে আপনার কাজের ডেস্কে গর্বের সঙ্গে প্রদর্শন করুন। আদর্শভাবে, আপনার সাফল্যগুলি ফ্রেম করার জন্য সর্বোত্তম জায়গা হল আপনার অফিস বা কাজের ডেস্কের দক্ষিণ দেওয়াল। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে সেগুলো আপনার ডেস্কের দেওয়ালের পাশে ঝুলিয়ে রাখুন।

সাফল্যের জাহাজ
প্রায় সব সভ্যতায় জাহাজকে সম্পদ ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। জাহাজের ছবি বা মূর্তি যদি আপনার কাজের ডেস্কের দেওয়ালে থাকে তা কেরিয়ারের সাফল্য এবং নতুন সুযোগের জন্য একটি দুর্দান্ত অনুঘটক হতে পারে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications