Surya Nakshatra Gochar 2023: সূর্য নক্ষত্র পরিবর্তন করায় ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিষের গুরুত্ব রয়েছে, গ্রহরা স্থান পরিবর্তন করার সময় শুভ ও অশুভ নানান প্রভাব বলে সকল রাশির ব্যক্তিদের উপরে। সূর্য গ্রহকে গ্রহদের রাজা বলে মনে করা হয়।
৩১ অগাস্ট রাত ৯ টা ৪৪ মিনিটে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রবেশ করবে সূর্য, এস ১৪ সেপ্টেম্বর ৩টে ৩৮ পর্যন্ত একই নক্ষত্রে থাকবে সে। এই সময় কিছু রাশির জাতক-জাতিক সাফল্যের সময় শুরু হবে, ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির ব্যক্তিদের, দেখুন।

মেষ রাশি
সূর্য রাশি পরিবর্তন করে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন, কোনও কাজে আপনাকে আর পিছিয়ে থাকতে হবে না। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনারা, আর্থিক দিকে খুব লাভ হবে। গবেষণার জন্য বাইরে কোথাও যেতে হতে পারে আপনাদের। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত, আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন আপনি।
সিংহ রাশি
সিংহ রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি সন্তানের থেকে কোনও সুখ পেতে পারেন। আর্থিক লাভ হবে আপনার। এসময় চাকরির জন্য আপনাকে আর অপেক্ষা করতে হবে না। নতুন চাকরির অফার পাবেন আপনি। বেসরকারি চাকরি যারা করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) ব্যক্তিদের দশম ঘরের অধিপতি হল সূর্য, তাই সূর্য নক্ষত্র পরিবর্তন করায় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের পূর্ণ সহায় পাবেন আপনি। এসময় যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনায় খুব সাফল্য আসবে জীবনে। সকল কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও খুব উন্নতি করতে পারবেন আপনারা। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনি হঠাৎ করে কোথাও থেকে অর্থ পেতে পারেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জীবনের শুভ সময় শুরু হবে। আপনাদের পড়াশোনার জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের খুব লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications